PM Modi | দীর্ঘ ৩ বছর পর মায়ের পিণ্ডদান! সন্তানের কর্তব্য নাকি রাজনীতি? মোদিকে প্রশ্ন বিরোধীদের

PM Modi | দীর্ঘ ৩ বছর পর মায়ের পিণ্ডদান! সন্তানের কর্তব্য নাকি রাজনীতি? মোদিকে প্রশ্ন বিরোধীদের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ বছর হল ‘মাতৃহারা’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মায়ের আত্মার শান্তি কামনায় নিজের জন্মদিনের দিন গয়ায় পিণ্ডদান করবেন নমো। আগামী ১৭ সেপ্টেম্বর গয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে একগুচ্ছ কর্মসূচির পর মায়ের উদ্দেশে পিণ্ডদান করবেন মোদি। এদিকে নমোর এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পাচ্ছে কংগ্রেস'(Congress) ও আরজেডি (RJD) শিবির।

ফাইল ছবি

হিন্দুদের বিশ্বাস, গয়ার ফল্গু নদীর তীরে পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মা স্বর্গে পা রাখে। সেখানেই মা এবং পিতৃপুরুষের নামে পিণ্ডদান করবেন প্রধানমন্ত্রী। নমো পিণ্ডদান করবেন বলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে পুরসভা। বিজেপি সূত্রে খবর, ওই পিণ্ডদানের পাশাপাশি ওইদিনই গয়ায় একটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর পিণ্ডদানের খবর কানে পৌঁছতেই জল্পনা শুরু হয়েছে কংগ্রেস এবং আরজেডি শিবিরে। দুই শিবিরেরই প্রশ্ন, বিগত ৩ বছরে মায়ের পিণ্ডদানের কথা মনে পড়ল না মোদির? বিহারের ভোটের (Bihar Meeting Election 2025) আগেই পিণ্ডদানের কথা মনে পড়ল? নাকি মায়ের পিণ্ডদানকেও রাজনৈতিক  কাজে লাগাতে চাইছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী?

ফাইল ছবি

প্রসঙ্গত, ২০২২ সালে মারা গিয়েছিলেন প্রধানমন্ত্রীর মা। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে মোদির ভাই বারাণসীতে গিয়ে মায়ের পিণ্ডদান করে এসেছিলেন। এবার মোদি মায়ের পিণ্ডদান করার সিদ্ধান্ত নিলেন।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *