Kishanganj | জাতীয় সড়কের পাশে অবৈধ দখলে কড়া পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হলো দোকানপাট

Kishanganj | জাতীয় সড়কের পাশে অবৈধ দখলে কড়া পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হলো দোকানপাট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কিশনগঞ্জ: শহরের ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে ধরমগঞ্জ চক (Kishanganj) ও সংলগ্ন এলাকায় জবরদখলকারীদের বিরুদ্ধে সোমবার বড়সড় অভিযানে নামল স্থানীয় পুরসভা। পুরসভার চেয়ারম্যান ইন্দ্রদেব পাসওয়ানের নির্দেশে এদিন বুলডোজার (Bulldozer) চালিয়ে রাস্তার ধার ও ফুটপাতের অবৈধ নির্মাণ ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (Anti-Encroachment Drive)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধরমগঞ্জ চকের মতো জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরেই একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত, সরকারি জমি ও রাস্তার জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছিলেন। জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড এবং রেলগেটের উপস্থিতি থাকায় এই অবৈধ দখলের জেরে এলাকায় নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হতো। দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ ও পথচারীরা। পুরসভা সূত্রে খবর, অতীতেও কয়েকবার এই এলাকা থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু অভিযানের কয়েকদিন পরেই ফের আগের অবস্থায় ফিরে যেত জায়গাটি।

এদিন সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জেসিবি ও বুলডোজার ব্যবহার করে জবরদখলকারীদের দোকানপাট ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। পুরসভার চেয়ারম্যান ইন্দ্রদেব পাসওয়ান সাফ জানিয়ে দিয়েছেন, শহরকে যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই অভিযান লাগাতার চালানো হবে। বারবার উচ্ছেদ সত্ত্বেও যারা ফের জায়গা দখল করছে, তাদের বিরুদ্ধে এবার থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *