Khudiram Tudu | ভুয়ো এসসি সার্টিফিকেটে চলবে ছাঁটাই! মন্ত্রী হিসেবে শপথ নিয়েই হুঙ্কার ক্ষুদিরাম টুডুর

Khudiram Tudu | ভুয়ো এসসি সার্টিফিকেটে চলবে ছাঁটাই! মন্ত্রী হিসেবে শপথ নিয়েই হুঙ্কার ক্ষুদিরাম টুডুর

খেলাধুলা/SPORTS
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: তৃণমূল আমলে এসসি (SC) সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে! সেই দুর্নীতি নির্মূল করা হবে। রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এমনই কড়া বার্তা দিলেন রাণীবাঁধের বিধায়ক তথা বিজেপি (BJP) নেতা ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)। এর পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, আদিবাসী ছাত্রছাত্রীদের হস্টেল ও আশ্রমগুলির উন্নয়নের জন্যেও তিনি কাজ করবেন।

ব্রিগেডে রাজ্যের মন্ত্রীসভায় শপথ নেওয়ার পর রবিবার বর্ধমানে ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন ক্ষুদিরাম টুডু। এদিন সকালে জেলার জাহের থানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাঁকে তাঁদের নিজস্ব রীতি মেনে বরণ করে নেন।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম টুডু অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে বহু ভুয়ো ও গরমিল থাকা এস.সি সার্টিফিকেট তৈরি হয়েছে। এইসব শংসাপত্র ব্যবহার করে অনেকে সুযোগ-সুবিধা পেয়েছেন বলেও তিনি দাবি করেন।

এরপরেই মন্ত্রী পরিস্কার জানিয়ে দেন যে, এইসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেসব আধিকারিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, নিয়ম মেনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  পাশাপাশি ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে যাঁরা সরকারি সুবিধা ভোগ করছেন, তাঁদের সুবিধাও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি এটাও স্পষ্ট করে দেন যে, শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয়, আদিবাসী সমাজের উন্নয়ন ঘটানোও তাঁর অন্যতম লক্ষ্য।  এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, শপথের দিন প্রথম পাঁচজনের মধ্যে দল তাঁকে বেছে নেওয়ায় তিনি আপ্লুত।

মন্ত্রীর স্ত্রী মালতী টুডু হেমব্রম জানান, স্বামীর লড়াইয়ে তিনি সবসময় পাশে ছিলেন। আশাকর্মী হবার সুবাদে মানুষের ব্যাথা, যন্ত্রণা এমনকি ‘হাঁড়ির খবর’ তিনি রাখেন। সেটাকেই কাজে লাগিয়ে স্বামীর হয়ে প্রচার করেছেন। তবে পরবর্তীতেও নিজের কাজ একইরকমভাবে চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন মালতী টুডু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *