Khaleda Zia | ‘তাঁর ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই…’, খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

Khaleda Zia | ‘তাঁর ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই…’, খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকাতুর গোটা বাংলাদেশ। এই কঠিন সময়ে প্রতিবেশী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার সমবেদনা রইল।’ এরপরই মোদি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে, পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’

২০১৫ সালে ঢাকায় মোদির সঙ্গে দেখা হয়েছিল খালেদার। সেই সাক্ষাতের কথা স্মরণ করেই তিনি শেষে লেখেন, ‘আশা করি, খালেদার ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী মোদি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।

৮০ বছর বয়সি খালেদা জিয়া লিভার, কিডনি সহ একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টা নাগাদ না ফেরার দেশে চলে গেলেন ‘আপসহীন দেশনেত্রী’। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *