নিরুফা খাতুন: বছরশেষে শহরবাসীকে শীতের উপহার। মরশুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা। পারদ পতন বারোর ঘরে! হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়তে তা সামান্য বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
