Kaziah Liz Mejo | কাজিয়াহ লিজ মেজো হলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন কেরলের তরুণী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ (Miss Universe India 2026)-এর মুকুট জিতে জাতীয় মঞ্চে নজর কাড়লেন কেরলের ১৯ বছর বয়সি কাজিয়াহ লিজ মেজো (Kaziah Liz Mejo)। রবিবার জয়পুরে অনুষ্ঠিত জমকালো ফাইনালে ৫২ জন প্রতিযোগীকে পিছনে ফেলে তিনি এই জাতীয় খেতাব অর্জন করেন।

জাতীয় শিরোপা জয়ের পর কাজিয়াহ লিজ মেজোই এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ফাইনালে তামিলনাড়ুর বৈষ্ণবী গণেশ প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে গুজরাটের অনুশ্রী সাতভেলেকর দ্বিতীয় রানার-আপের সম্মান পেয়েছেন। পাশাপাশি অনুশ্রীকে মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২৬ খেতাবও দেওয়া হয়েছে।

কেরল (Kerala) থেকে উঠে আসা মাত্র ১৯ বছরের কাজিয়াহর এই জয় জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নতুন প্রজন্মের আত্মপ্রকাশকে সামনে এনেছে। এবার তাঁর লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে দেশের জন্য আরও বড় সাফল্য এনে দেওয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *