উত্তরের সাহিত্যিক

শিক্ষা
Spread the love


ডঃ ভিখী প্রসাদ

১৯৩৮ সালের ৪ এপ্রিল অবিভক্ত বঙ্গের দিনাজপুর শহরে জন্ম ডঃ ভিখী প্রসাদ ‘বীরেন্দ্র’-র । বাবা রামেশ্বর রাম, মা পার্বতী দেবী। পৈতৃক বাসস্থান উত্তরপ্রদেশের বালিয়া জেলার জাজৌলি গ্রামে। হিন্দি মাধ্যমে পাঠশালায় পড়াশোনা শুরু। পরে বাংলা মাধ্যমে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। পাঁচ বছর বয়সে মাতৃবিয়োগ। দেশভাগের পর পরিবার ঠাকুরগাঁও ছেড়ে কালিয়াগঞ্জে আসে। আর্থিক অনটনে সপ্তম শ্রেণির পর পড়াশোনা ছাড়েন। পরে উত্তরপ্রদেশে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে হাইস্কুল ও ইন্টারমিডিয়েট পাশ করেন। কোহিমা থেকে ফেরার পথে ১৯৫৯ সালে শিলিগুড়িতে আসেন। প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন। চাকরির পাশাপাশি বিএ, বিএ অনার্স ও এমএ পাশ করেন। পরে মাধ্যমিক বিভাগে শিক্ষকতার চাকরি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। গবেষণার বিষয় ছিল, ‘কৃত্তিবাসী রামায়ণ ও তুলসীদাসের রামচরিত মানসের তুলনামূলক আলোচনা’।

১৯৬২ থেকে বাংলা ও হিন্দি ভাষায় নিয়মিত সাহিত্যচর্চা করেন। উত্তরবঙ্গ সংবাদ সহ বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে লেখালেখি করেছেন। কাব্যগ্রন্থ ‘ধরতী কে করিব’ (১৯৮৩), ‘আজকা আদমি’ (১৯৯১), ‘মৈ উনকে সাথ নেহি হুঁ’ (১৯৯৬), ‘সূত্রধার কই ওর হ্যায়’ (২০০০), ‘মাটি কী আওয়াজ’ ও ‘নকল সূর্য’ (২০০৩), ‘সুগন্ধ ও রোশনি কী তলাশ’ (২০১৩)। মিনি গল্প ‘যত্র-তত্র-সর্বত্র’ (১৯৯৬), গবেষণাগ্রন্থ (১৯৮৯), সম্পাদিত ‘নই কবিতায়ে’ (১৯৯০), ভ্রমণকাহিনী ‘রাস্তা হি হোতা হৈ তীর্থ’ (২০০৩)। উপন্যাসিকা ‘কথা এক কথাবাচক কি’, ‘বিভাজন’, উপন্যাস ‘সিঙ্গুর সে নন্দীগ্রাম’। ‘নয়া আকাশ’ ১২ বছর সম্পাদনা করেছেন। উত্তরবঙ্গ নাট্য জগত (১৯৮৯-৯০), উত্তর বাংলা সাহিত্য (১৯৯০), শিলিগুড়ি গৌরব (১৯৯৩), বিপিন চক্রবর্তী স্মারক (২০০০), উত্তরবঙ্গ বইমেলা (২০১৫) ও জারা ফাউন্ডেশন, নেপালের সম্মান পেয়েছেন।

The publish উত্তরের সাহিত্যিক appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *