Kasba Homicide | কসবায় শিউরে ওঠা হত্যাকাণ্ড! মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর; টাকার দাবিতে নৃশংসতা বোসপুকুরে

Kasba Homicide | কসবায় শিউরে ওঠা হত্যাকাণ্ড! মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর; টাকার দাবিতে নৃশংসতা বোসপুকুরে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কসবার বোসপুকুর এলাকায় পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি (Kasba Homicide)। রবিবার ভোরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিনোদ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত বিনোদ কোনও কাজ করতেন না এবং প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী স্বপ্না সিংহের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন।

প্রতিবেশীদের দাবি, শনিবার রাত ১০টা নাগাদ বিনোদ বাড়িতে ফিরে স্বপ্নার কাছে ৪ হাজার টাকা দাবি করেন। স্বপ্না সেই টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় প্রবল অশান্তি। সেই সময় বিনোদ বাড়ি থেকে বেরিয়ে গেলেও রবিবার ভোরে ফের ফিরে আসেন। দরজা ধাক্কানোয় তাঁদের ছোট্ট মেয়েটি দরজা খুলে দেয়। অভিযোগ, ঘরে ঢুকেই ঘুমন্ত স্ত্রীর পেটে পরপর ছুরির আঘাত করতে থাকেন বিনোদ।

স্বপ্নার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বিনোদ পালানোর চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত এলাকাবাসীরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। আশঙ্কাজনক অবস্থায় স্বপ্নাকে সকাল সাড়ে ৫টা নাগাদ চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃতার আত্মীয়দের অভিযোগ, স্বপ্না একটি কাজ করে সংসার চালাতেন। কিন্তু বিনোদ প্রায়ই তাঁর কাজের জায়গায় গিয়েও অশান্তি করতেন, যার ফলে সম্প্রতি স্বপ্নার চাকরি চলে যায়। শনিবার রাতের সেই ৪ হাজার টাকা না পাওয়ার জেদই যে এমন নৃশংস রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি পরিজনরা। পুলিশ জানিয়েছে, মৃতার মেয়ের বয়ান রেকর্ড করা হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *