Ketan Agarwal Homicide Case | কাঁধে মাথা, গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত সিয়া-চেতন! প্রকাশ্যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

Ketan Agarwal Homicide Case | কাঁধে মাথা, গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত সিয়া-চেতন! প্রকাশ্যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুণের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে (Ketan Agarwal Homicide Case)। এরই মাঝে অভিযুক্ত সিয়া গোয়েল (Siya Goyal) এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীর (Chetan Choudhary) একটি পুরোনো ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। নীল জার্সি পরে কোনও এক ক্রিকেট ম্যাচের গ্যালারিতে দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে ওই ছবিতে (Cricket Match Photographs)। তদন্তকারীদের দাবি, ক্রিকেট মাঠ থেকেই পরিচয়ের সূত্রপাত, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সিয়ার দাদা সাহিলের সঙ্গে ক্রিকেট খেলতেন চেতন। সেই সূত্রেই দুজনের আলাপ। শুধু ছবি নয়, পুলিশের হাতে এসেছে বেশ কিছু ভিডিও, যা খতিয়ে দেখা হচ্ছে। জেরায় সিয়া পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেছেন, কেতনকে তিনি কোনওদিনই পছন্দ করতেন না। কিন্তু পারিবারিক সম্মানের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও বাগদানে রাজি হয়েছিলেন। সিয়ার দাবি, বাড়িতে বিয়ের কথা ভেঙে দেওয়া অসম্ভব মনে হওয়ায় শেষ পর্যন্ত কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। এমনকি, কেতনের সঙ্গে বাগদানের মাত্র সপ্তাহখানেক আগেই প্রেমিক চেতনের সঙ্গে সিয়া পাঁচদিন রাজস্থানের উদয়পুরে কাটিয়ে এসেছেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।

গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গ থেকে কেতনকে নীচে ফেলে খুন করার অভিযোগে সিয়া ও চেতনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন কেতনের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সিয়ার দাদা সাহিলকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার পরিবারের অন্যান্য সদস্যদেরও জেরা করেছে পুলিশ। সিয়ার বয়ানের সঙ্গে পরিবারের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। তবে খুনের পেছনে ঠিক কী পরিকল্পনা ছিল এবং এর পেছনে অন্য কেউ যুক্ত কি না, তা জানতে তদন্তকারীরা অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন। কেতনের পরিবার এখন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুনছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *