Karishma Tanna Blessed With A Child Boy On Guru Purnima

Karishma Tanna Blessed With A Child Boy On Guru Purnima

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গুরু পূর্ণিমাতেই হল অপেক্ষার অবসান। দুই থেকে তিন হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে যৌথ বিবৃতিতে সুখবর শেয়ার করলেন দম্পতি। পূর্ণিমার চাঁদ ওঠার আগেই চাঁদমামা দেখতে হাজির ছোট্ট সোনা! বিশেষ দিনে করিশ্মার কোল আলো করে এল রাজপুত্তুর। বিয়ের পাঁচবছর পর প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন অভিনেত্রী।

মা-বাবা হওয়ার আনন্দ ভাগ করে করিশ্মা-বরুণের সামাজিকমাধ্যমে পোস্ট, ‘গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে ভগবানের সেরা আশীর্বাদ প্রাপ্তি হয়েছে।’ সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন করিশ্মা-বরুণ। গত এপ্রিলে একগুচ্ছ ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন দম্পতি।

আরও পড়ুন:

 অগাস্টেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। কিন্তু, ‘ডিউ ডেট’র কয়েকদিন আগেই নতুন সদস্যের আগমনে খুশির আমেজ পরিবারে। ছোট্ট জুতো, মম-ড্যাড লেখা টুপি পরে নানান ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছিলেন নতুন বাবা-মা বরুণ-করিশ্মা। খুশি জাহির করে যৌথ পোস্টে লিখেছিলেন, ‘মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব অগাস্টে।’ 

দক্ষিণ ভারতীয় স্টাইলে সাধভক্ষণের অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছিলেন করিশ্মা। পারিবারিক উদযাপনের নানা মুহূর্ত ধরা পড়েছিল ইনস্টায় শেয়ার করা ছবি ও ভিডিওতে। ঐতিহ্যবাহী শাড়ি ও সোনার গয়নায় সাবেক সাজে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন সেলেব মম করিশ্মা তান্না। পর্দায় যেমন গ্ল্যামারের দ্যুতি ছড়ান, বাস্তবেও করিশ্মার সৌন্দর্যে বুঁদ ভক্তরা, সে কথা বলাই বাহুল্য।

২০২১-এর ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণের সঙ্গে বৈবাহিকবন্ধনে বাঁধা পড়েন করিশ্মা। রিয়্যালিটি ‘বিগ বস’-এ মডেল উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিশ্মা। ২০১৬ সালে সেই প্রেম ভেঙে যায় এবং ২০২২-এ বরুণকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন করিশ্মা। ২৯ জুলাই, গুরু পূর্ণিমার দিন জীবনের আরও এক নতুন ইনিংস শুরু করলেন। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *