Karachi | করাচিতে সিন্ধ রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা! নিহত ৪

Karachi | করাচিতে সিন্ধ রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা! নিহত ৪

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের রক্তক্ষয়ী জঙ্গি হামলার সাক্ষী হলো পাকিস্তানের করাচি (Karachi)। শনিবার গুলশান-ই-জওহর এলাকায় সিন্ধ রেঞ্জার্সের (Sindh Rangers) সদর দপ্তরে ভয়াবহ আত্মঘাতী হামলায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন সিন্ধ রেঞ্জার্স বাহিনীর সদস্য। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিন জন।

স্থানীয় সূত্রে খবর, শনিবার করাচির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে একাধিক বিশ্ববিদ্যালয় ও আবহাওয়া দপ্তরের কার্যালয় অবস্থিত, সেখানে অতর্কিতে হানা দেয় জঙ্গিরা। সদর দপ্তরের মূল ফটকে প্রথমে এক আত্মঘাতী জঙ্গি তার শরীরে থাকা বিস্ফোরকভর্তি জ্যাকেট বিস্ফোরণ ঘটায়। এর পরপরই বাকি জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। প্রথম শক্তিশালী বিস্ফোরণের পর আরও দুটি ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-আহরার (JuA) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, এই হামলায় তাদের নয় জন জঙ্গি অংশ নিয়েছিল। ঘটনার পর থেকেই পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও পাক রেঞ্জার্স বাহিনী। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। এলাকাটি সম্পূর্ণ সিল করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ। তিনি দ্রুত পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *