Kaliachak | ব্রাউন সুগার নিয়ে বিবাদ! প্রতিবেশীর হাঁসুয়ার কোপে খুন তরুণ, আশঙ্কাজনক আরও ১

Kaliachak | ব্রাউন সুগার নিয়ে বিবাদ! প্রতিবেশীর হাঁসুয়ার কোপে খুন তরুণ, আশঙ্কাজনক আরও ১

ব্লগ/BLOG
Spread the love


মালদা: ব্রাউন সুগার নিয়ে বিবাদ (Brown Sugar Dispute)। এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হাঁসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে (Homicide case)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার (Kaliachak) জালুয়াবাথাল গ্রামে। মৃত তরুণের নাম আশরাফুল শেখ (৩২)। হামলায় গুরুতর জখম হয়েছেন তাঁর ছোট ভাই সাদিকুল শেখ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের বাবা রাকিব শেখের অভিযোগ, প্রতিবেশী পিলু শেখ এলাকায় দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা চালাচ্ছে। এদিন সকাল ৭টা নাগাদ পিলু ও তার দলবল তাঁর দুই ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই তাঁদের ওপর হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুলের। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

The submit Kaliachak | ব্রাউন সুগার নিয়ে বিবাদ! প্রতিবেশীর হাঁসুয়ার কোপে খুন তরুণ, আশঙ্কাজনক আরও ১ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *