Kaliachak | জমিতে চাষ করা নিয়ে বিবাদের জের! কালিয়াচকে সালিশি সভায় ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ

Kaliachak | জমিতে চাষ করা নিয়ে বিবাদের জের! কালিয়াচকে সালিশি সভায় ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ

শিক্ষা
Spread the love


মালদা: জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করা নিয়ে বিবাদের জের। সালিশি সভায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের (Homicide Case) অভিযোগ উঠল মালদার (Malda) কালিয়াচক (Kaliachak) ১ এর রাজনগর মডেল এলাকায়। জখম অন্তত ৬ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

মৃতের নাম একরামুল শেখ (৪৫)। অভিযোগ, ভুট্টার জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা নিয়ে সামসুল শেখের সঙ্গে বিবাদ চলছিল ওই জখম ব্যক্তিদের। এনিয়ে গত বুধবার সামসুল শেখের লোকজন ট্রাক্টরচালক রেজাউল করিমকে মারধর করে বলে অভিযোগ। রাতেই এনিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানাতে যান রেজাউল। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন। এনিয়ে বৃহস্পতিবার সকালে এলাকায় সালিশি সভা বসে।

জখম জাহিরুদ্দিন শেখের ছেলে আজগর আলি বলেন, ‘জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করা থেকে ঝামেলা। এনিয়ে ওরা গতকাল আমাদের একজনকে মারধর করেছে। আমরা রাতে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম। পুলিশ অভিযোগ নেয়নি। আজ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর নেতৃত্বে সালিশি সভা বসেছিল। সভাতেই ওরা ঝামেলা শুরু করে দেয়। এরপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপে আমাদের ৬ জন জখম হন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই একরামুল শেখের মৃত্যু হয়। আমার দাদা বাদশা শেখ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাবা জাহিরুদ্দিন শেখকেও মালদা মেডিকেলে ভর্তি করেছি। আমরা এর বিচার চাই।’ ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে। পুলিশ। ঘটনার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *