মালদা: ফের শুটআউট (Shootout) কালিয়াচকে (Kaliachak)। ক্রিকেট খেলা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। পাশাপাশি বন্দুকের বাট দিয়ে আরও দু’জনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত কাশিমনগর নিচুপাড়া এলাকায়।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম জামালুদ্দিন শেখ ওরফে লুকু (৩৮)। বাড়ি কালিয়াচকের নয়াগ্রাম এলাকায়। আক্রান্ত হয়েছেন জামালুদ্দিনের ছেলে সামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখ। আহতরা সকলেই বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
