Benjamin Netanyahu | ‘ভারতের নিরাপত্তায় পূর্ণ আস্থা রয়েছে’, নেতানিয়াহুর সফর বাতিলের খবরের মধ্যেই জানিয়ে দিল ইজরায়েল

Benjamin Netanyahu | ‘ভারতের নিরাপত্তায় পূর্ণ আস্থা রয়েছে’, নেতানিয়াহুর সফর বাতিলের খবরের মধ্যেই জানিয়ে দিল ইজরায়েল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। এমনকি চলতি বছরের শেষেই তার ভারত সফরের নতুন সূচি ঠিক করা হচ্ছে বলে জানিয়ে দিল ইজরায়েল (Israel)। দিল্লি বিস্ফোরণের পর নেতানিয়াহুর ভারত সফর স্থগিতের খবরের মাঝেই এই বার্তা দিল নেতানিয়াহুর দপ্তর। এক্স হ্যান্ডলে প্রকাশিত এক পোস্টে নেতানিয়াহুর দপ্তর লিখেছে যে ‘ভারতের সঙ্গে ইজরায়েলের বন্ধন’ এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক ‘খুবই দৃঢ়।’ ওই পোস্টেই বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতের নিরাপত্তার উপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে এবং ইতিমধ্যেই একটি নতুন সফরের তারিখ ঠিক করা হচ্ছে।’

ইজরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এই সফর বিলম্বিত হয়। ২০১৮ সালে শেষবার ভারত সফর করেছিলেন নেতানিয়াহু। রিপোর্ট অনুসারে, নেতানিয়াহু বছরের শেষ নাগাদ ভারত সফরের পরিকল্পনা করছিলেন। তবে, এই নিয়ে চলতি বছরে ৩ বার ইজরায়েলি নেতার ভারত সফর বাতিল হল। ২০১৮ সালের ১৪ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ছয় দিনের সফরে এসেছিলেন নেতানিয়াহু। রবিবার বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তিন দিনের ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুর সাথে দেখা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *