Jyoti Malhotra | মুক্তি পেলে ব্যাহত হবে তদন্ত! ধৃত ইউটিউবার জ্যোতির জামিন খারিজ হরিয়ানার আদালতের

Jyoti Malhotra | মুক্তি পেলে ব্যাহত হবে তদন্ত! ধৃত ইউটিউবার জ্যোতির জামিন খারিজ হরিয়ানার আদালতের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মে মাসে গ্রেপ্তার করা হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra)। তবে এবার তাঁর জামিনের আবেদন খারিজ (Bail Plea rejected) করল হরিয়ানার হিসার জেলার একটি আদালত (Haryana Court docket)। জানানো হয়েছে যে, জ্যোতিকে জামিনে মুক্তি দিলে তদন্ত ব্যাহত হতে পারে। সেই আশঙ্কা প্রকাশ করেই জ্যোতির জামিন খারিজ করা হয়েছে।

এদিন আদালতের পর্যবেক্ষণ, জনস্বার্থ এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা করা বিশেষ তাৎপর্যপূর্ণ। আর জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে, তা রাষ্ট্রের সার্বভৌম স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। তাই এই অবস্থায় জ্যোতিকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। এই ব্যাপারে আদালতের সতর্ক হওয়া উচিত বলেও পর্যবেক্ষণ।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে দিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শুধু দানিশ নয়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একাধিক এজেন্টদের সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। জ্যোতি যে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছেন সেই প্রমাণও মিলেছে। তাঁর বিরুদ্ধে ২৫০০ পাতার চার্জশিট পেশ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *