Berhampore | সান্ধ্যকালীন ঝটিকা সফরে মুর্শিদাবাদে ঝড় তুললেন শুভেন্দু! উপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Berhampore | সান্ধ্যকালীন ঝটিকা সফরে মুর্শিদাবাদে ঝড় তুললেন শুভেন্দু! উপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বহরমপুরঃ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই শনিবার সান্ধ্যকালীন ঝটিকা সফরে মুর্শিদাবাদে একাধিক জায়গায় হাজির হয়ে কার্যত ‘ঝড়’ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বড়ঞার সভামঞ্চ থেকেই শাসক দলকে কড়া সুরে আক্রমণ করে আগামীতে তৃণমূলকে হারানোর ‘ডাক’ দিলেন তিনি।

এদিনের সভামঞ্চে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। শুভেন্দু বলেন, ‘মুর্শিদাবাদ জেলার মানুষকে ঠকানো হয়েছে। এখানে বালি লুঠ করছে, টাকা লুট করছে, চাকরি লুট করছে তৃণমূলের বিধায়কেরা। আগামী দিনে রাজ্যে বড় পরিবর্তন আনার প্রয়োজন।’

এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘মুর্শিদাবাদে তৃণমূল শুধু পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তাই নয়, ইতিমধ্যেই দলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মতন ব্যক্তিকে দিয়ে কয়েকশো কোটি টাকার বিনিময়ে সরকারি চাকরি বিক্রি করে মানুষকে পথে বসিয়েছে, যিনি কিনা এখন জেলে বসে আছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *