Jordan | জর্ডানের গির্জায় শেষকৃত্য চলাকালীন নৃশংস হামলা: বন্দুকবাজদের গুলিতে নিহত অন্তত ৭, আহত ৩৪

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শেষকৃত্য অনুষ্ঠান চলাকালীন এক ভয়াবহ ও নৃশংস বন্দুক হামলার সাক্ষী থাকল জর্ডান (Jordan)। দেশটির কারাক (Karak) গভর্নরেটের হামুদ চার্চে শুক্রবার একদল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ৭ জন নিহত এবং ৩৪ জন গুরুতর আহত হয়েছেন। জর্ডানের ‘পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট’-এর তরফে এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনা নিশ্চিত করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী খালিদ বুরকান জানান, গির্জায় একটি শেষকৃত্যে বেশ কিছু সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। সেই সময় হঠাৎ একটি গাড়ি থেকে নেমে একাধিক দুষ্কৃতী হামলা চালায়। বন্দুকবাজদের একজনের হাতে রাইফেল ও অন্যজনের হাতে পিস্তল ছিল। তারা কয়েক মিনিট ধরে চার্চে উপস্থিত মানুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ‘আল-মামলাকা’-র প্রকাশ করা সিসিটিভি ফুটেজে তিনজনকে চার্চের প্রবেশপথের দিকে এগোতে এবং গাছ ও দেয়ালের আড়াল থেকে গুলি চালাতে দেখা গিয়েছে।

ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত সন্দেহভাজনদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং জর্ডান কর্তৃপক্ষের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের পরিচয় জানানো হয়নি।

The submit Jordan | জর্ডানের গির্জায় শেষকৃত্য চলাকালীন নৃশংস হামলা: বন্দুকবাজদের গুলিতে নিহত অন্তত ৭, আহত ৩৪ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *