সিনেমা দেখে তবে সিদ্ধান্ত, ‘দুসরা’ বিতর্কে সৌরভের আবেদনে সাড়া দিয়ে জানাল দিল্লি হাই কোর্ট

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জোরকদমে চলছে সৌরভ গঙ্গোপাধ্যয়ের বায়োপিক তৈরি কাজ। তার মধ্যেই নয়া বিতর্ক। শুক্রবার মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত ছবি ‘দুসরা’। সৌরভের আবেদন খারিজ করে ‘দুসরা’ মুক্তি আটকায়নি দিল্লি আদালত। তবে বিচারপতি বিনোদ কুমার এটাও বলেছেন, সৌরভের দাবির যথার্থতা খতিয়ে দেখতে তাঁরা সিনেমাটি দেখবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু সৌরভের অভিযোগ কী? আসলে ‘দুসরা’র কাহিনিতে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর কার্যকলাপ, ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জয়, লর্ডসের ব্যালকনিতে সেই ঐতিহাসিক জার্সি ওড়ানো-প্রত্যেকটি ঘটনা তুলে ধরা হয়েছে। তবে এই নিয়ে সৌরভের অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। সৌরভের অভিযোগ, বিখ্যাত ক্রীড়াবিদের উদাহরণ এইভাবে তুলে ধরার অর্থ তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা। বিনা অনুমতিতে সৌরভের মতো ব্যক্তিত্বকে বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়েছে এই ছবিতে।

আরও পড়ুন:

কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি দিল্লি হাই কোর্ট। শুক্রবার হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই ছবিটি মুক্তি পেয়েছে দেশজুড়ে। তবে বিচারপতি বিনোদ কুমার বলেছেন যে, সৌরভের দাবি অনুযায়ী, তাঁর ব্যক্তিত্বকে ব্যবহার করা হয়েছে কি না, তা বুঝতে হলে সিনেমাটি দেখতে হবে। আদালত চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজকদেরও সমন জারি করেছে। তবে বিবাদী পক্ষের আইনজীবী জানান, ‘দুসরা’ কোনও জীবনীমূলক সিনেমা নয়। বরং এক মেয়ের লড়াইয়ের গল্প বলা হয়েছে। যে কি না ভারতের সিরিজ জয় দেখে অনুপ্রাণিত হয়েছিল।

প্রসঙ্গত, লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং প্রায় শেষদিকে। মামলায় দাখিল করা আবেদন অনুযায়ী, ২০২১-এ লাভ ফিল্মসের সঙ্গে সৌরভ একটি চুক্তি করেন। যেখানে তাঁর জীবনের উপর কন্টেন্ট তৈরি, প্রযোজনা ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার একমাত্র লাভ ফিল্মসের। ‘দুসরা’য় সেটা লঙ্ঘিত হচ্ছে বলেই এই অভিযোগ। অন্যদিকে সম্ভবত ‘দাদা’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। বাংলা বলাও শিখে ফেলেছেন অনেকটাই। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তানিয়া মানিকতল্লা। চমক থাকতে পারে জগমোহন ডালমিয়া, গ্রেগ চ্যাপেলের চরিত্রগুলিতেও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *