Higher Noida | গ্রেটার নয়ডায় এক পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু: নুডলসে বিষ মিশিয়ে আত্মহত্যার সন্দেহ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গ্রেটার নয়ডায় (Higher Noida) একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। প্রাথমিকভাবে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার সন্দেহ করা হলেও, পুলিশের প্রাথমিক অনুমান—সম্পত্তি বিবাদের জেরে খাবার নুডলসে বিষ মিশিয়ে আত্মহত্যা করেছেন পরিবারের প্রধান। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার নাগলা শ্রী পদম গ্রামে।

শনিবার সকাল ৮টা নাগাদ ঘরের ভিতর থেকে সাঁইত্রিশ বছর বয়সী মহেশ, তাঁর স্ত্রী ললিতা (৩৫), সাত বছরের মেয়ে মিষ্টি এবং দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩)-এর নিথর দেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাতে একটি স্থানীয় মেলা থেকে রাত ১০টা নাগাদ ফিরে তাঁরা নুডলস খেয়েছিলেন। তবে সূত্রের খবর, মৃতদের শরীরে ফুড পয়জনিংয়ের কোনো সাধারণ লক্ষণ (যেমন বমি বা পাতলা পায়খানা) ছিল না; বরং এক শিশুর মুখ থেকে ফেনা বের হতে দেখা যায়। দুর্ঘটনাস্থল থেকে মেয়াদউত্তীর্ণ কোনো খাবার পাওয়া যায়নি। ফলে এটি সরাসরি বিষ প্রয়োগের ঘটনা বলেই সন্দেহ খাদ্য সুরক্ষা কর্মকর্তাদের।

পুলিশ সূত্রে খবর, মহেশের ফোন থেকে একটি গুরুত্বপূর্ণ অডিও নোট উদ্ধার করা হয়েছে। যেখানে তিনি এই মর্মান্তিক পরিণতির জন্য তাঁর দুই বোন ও এক ভগ্নিপতিকে দায়ী করেছেন। অডিও বার্তার ভিত্তিতে অভিযুক্ত ওই তিনজনকে ইতিমধ্যেই হেপাজতে নিয়েছে পুলিশ।

পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। তদন্তকারীরা বিষাক্ত রাসায়নিকের উৎস শনাক্ত করতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *