ডবল ইঞ্জিন সরকারের আমলে হাইস্পিডে ছুটছে উন্নয়ন! গণপরিবহণেও নতুন দিগন্ত দেখবে বাংলা, ক্ষমতায় হাতে পেতেই এমনটা দাবি করেছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সড়কপথে গোটা বাংলার যোগযোগ ব্যবস্থা জুড়তে ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছে সরকার। রবিবার চালু হল জোকা টু নৈহাটি এসি বাস পরিষেবা। এদিন নৈহাটি বাস টার্মিনাস থেকে ১০ টি এসি বাসের উদ্বোধন করে পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
বাসরুটটি হল: ব্যারাকপুর-সোদপুর-ডানলপ-দক্ষিণেশ্বর ভায়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-এয়ারপোর্ট-চিনার পার্ক-ইকো স্পেস-সেক্টর ফাইভ-করুণাময়ী-বেলেঘাটা-শিয়ালদহ-মিন্টু পার্ক-এক্সাইড-চিড়িয়াখানা-মোমিনপুর হয়ে বেহালা-জোকা। তিনি আরও জানিয়েছেন, যাত্রী সুরক্ষায় প্রত্যেকটি বাসে লাইভ অডিও-ভিসুয়াল ক্যামেরা। থাকবে জিপিএস ট্র্যাকিংও। প্রত্যেকটি বাসের জন্য লাইভ অবজারভারের ব্যবস্থা। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে পরিষেবা, আধঘণ্টা অন্তর চলবে ১০টি বাস। এই রুটের ন্যূনতম ভাড়া ২৫ টাকা, নৈহাটি থেকে জোকা পর্যন্ত ১৩৫ টাকা ভাড়া।
আরও পড়ুন:
জোকা টু নৈহাটি, সড়কপথে দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। এই রুটে মোট ১০ টি বাস চালু হল বর্তমানে। ধাপে ধাপে গোটা বাংলাজুড়ে সড়কপথে কানেকটিভি বাড়ানো হবে হবে আশ্বাস দেন পরিবহণ মন্ত্রী। এদিন সবুজ পতাকা উড়িয়ে বাসের শুভ উদ্বোধন করে তিনি। নিউটাউন এসি বাস অ্যাসিসিয়েশনের সেক্রেটারি শেখ জলিল হোসেন জানান, বর্তমানে নৈহাটি থেকে জোকা পর্যন্ত বাসরুটে কলকাতা একটা বড় অংশ জুড়ে যাবে। এই বাসরুটটি হল: ব্যারাকপুর-সোদপুর-ডানলপ-দক্ষিণেশ্বর ভায়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-এয়ারপোর্ট-চিনার পার্ক-ইকো স্পেস-সেক্টর ফাইভ-করুণাময়ী-বেলেঘাটা-শিয়ালদহ-মিন্টু পার্ক-এক্সাইড-চিড়িয়াখানা-মোমিনপুর হয়ে বেহালা-জোকা। তিনি আরও জানিয়েছেন, যাত্রী সুরক্ষায় এই রুটের প্রত্যেকটি বাসে থাকছে লাইভ অডিও-ভিসুয়াল ক্যামেরা। থাকবে জিপিএস ট্র্যাকিং, যে কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ লোকেট করা যাবে। প্রত্যেকটি বাসের জন্য থাকবে লাইভ অবজারভারের ব্যবস্থা, প্রত্যেকটি গাড়ি চলাকালীন ট্র্যাক করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে পরিষেবা, আধঘণ্টা অন্তর চলবে ১০টি বাস। এই রুটের ন্যূনতম ভাড়া ২৫ টাকা, নৈহাটি থেকে জোকা পর্যন্ত ১৩৫ টাকা ভাড়া।
জোকা-নৈহাটি বাসের উদ্বোধনে গিয়ে অর্জুন সিং বলেন, “নৈহাটি থেকে রাজ্যের সব জায়গার কানেকশন থাকবে। প্রথম ধাপে নৈহাটি থেকে জোকা শুরু হল। সারা বাংলা বাস চলবে পরবর্তীকালে। তৃণমূলের আমলে বাস টার্মিনাস দখল করে যারা ব্যবসা করছিল, সেগুলোও বন্ধ হয়ে যাবে। যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকবে। কানেকটিভিটি বাড়বে। বড়মার সঙ্গে তারাপীঠের কানেকশন তো করতে হবে। নৈহাটি থেকে শিলিগুড়ি, আসানসোল, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা পর্যন্তও জুড়ে যাবে বাসরুট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
