ভাদ্র মাস চলছে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মাস। চর্তুমাসের দ্বিতীয় মাস হল ভাদ্র। এই মাসটি হিন্দুশাস্ত্র মতে, সংযমের মাস। এই মাসটিতে নিজের শরীর ও মনকে শুদ্ধ করা প্রয়োজন। তাই এই মাসের সঙ্গে আয়ুর্বেদ এং ধর্মতত্ত্বের যোগ রয়েছে। ভাদ্র মাস জুড়ে একাধিক নিয়মকানুন মেনে চলা উচিত। তাতেই মিলবে ভগবানের আশীর্বাদ। হাতে আসবে টাকার জোয়ার।
ভাদ্র মাসে গণেশ চতুর্থী পালিত হয়। এই মাসে শ্রীকৃষ্ণ, বলরাম এবং রাধার জন্মবার্ষিকী পালন করা হয়। এছাড়া হরিতালিকা তীজও পড়ে এই মাসে। অনন্ত চতুর্দশীও পালন করা হয়। এই সমস্ত উল্লেখযোগ্য দিনগুলিতে উপবাস করা প্রয়োজন।
আরও পড়ুন:

এছাড়া এই মাসে গণেশের আশীর্বাদ পেতে বাড়িতে হলুদ রঙের গণেশ মূর্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। গণেশকে দূর্বা এবং মোদক নিবেদন করুন। তাতে সমস্ত বাধাবিপত্তি কাটবে।

শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতেও এই মাসে বিশেষ কিছু নিয়ম মানা প্রয়োজন। পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে শ্রীকৃষ্ণকে। তুলসি পাতা নিবেদন করতে পারেন। তাতে আপনার সমস্ত ইচ্ছাপূরণ হবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সন্তানসুখ লাভ হতে পারে।
আত্মবিশ্বাস বাড়াতে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করতে পারেন। এছাড়া ধনসম্পদ বৃদ্ধির আশায় বাড়িতে শঙ্খ স্থাপন করতে পারেন।

ভাদ্র মাসে যে কাজগুলি অবশ্যই করতে হবে:
- এই মাসে কাঁচা জিনিস ব্যবহার করবেন না। যেমন কাঁচা হলুদ খাবেন না।
- ভাদ্র মাসে দই ব্যবহার করবেন না। তাতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে।
- এই মাসে সকাল, সন্ধ্যা ঠান্ডা জলে স্নান করুন। তাতে অলসতা দূর হবে।
- ভাদ্র মাসে তুলসি পাতা দিয়ে চা কিংবা দুধ খেতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
