Jeetu’s sacrifies for Srijla grabs consideration

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ডিসেম্বর মাসের গোড়াতেই চূড়ান্ত পর্ব। আর গ্র্যান্ড ফিনালের দিকে শো যত এগোচ্ছে, ততই ‘বিগ বস বাংলা’র ঘরের সদস্যদের সমীকরণ দর্শকমহলের আতশকাচে। নিত্যনতুন টাস্কে সহ-প্রতিযোগীদের পরখ করার সুযোগও পাচ্ছেন সকলে। এবার সৃজলা গুহকে বাঁচাতে জীতু কমল যা করলেন, তা দেখে তাজ্জব ‘বিগ বসে’র একনিষ্ঠ দর্শকরা। জীতুকে বাঁচাতে অবলীলাক্রমে নিজের চুল কেটে ফেলেছিলেন সৃজলা। এবার পর্দার ‘মাণিক’ তারই প্রতিদান দিলেন।

প্রতিযোগীদের হাত-পায়ের ফাঁকে, এমনকী রেলিংয়েও ঢালা হতে থাকে দেদার তেল, শ্যাম্পুর মতো নানা পিচ্ছিল তরল। অতঃপর ব্যালেন্সের উনিশ-বিশ হলেই যে চিৎপটাং, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

ঠিক কী ঘটেছে? সোমবার এক এভিকশন টাস্কের ঘোষণা করেন ‘বিগ বস’। তবে সেই প্রতিযোগিতা থেকে দূরে ছিলেন দুর্নিবার, মনামী এবং রাজবীর। পরিবর্তে নির্দেশানুসারে টাস্কে যোগ দিতে হয় জীতু, সৃজলা, সৌরভ, নিরঞ্জন, রণিতা এবং তনুশ্রীকে। এই টাস্কের জন্য ‘বিগ বসে’র বাড়ির বাগানে তৈরি করা হয়েছিল একটি কাঠের ঢালু র‍্যাম্প। যেখানে একটি সরু কাঠের স্ট্যান্ডের উপর দু’পায়ে দাঁড়িয়ে থাকতে হবে প্রতিযোগীদের। ভারসাম্য রাখতে সামনের রেলিং ধরার সুযোগ থাকলেও সেটিও ছিল র‍্যাম্পের মতোই ঢালু। তবে এই খেলায় আসল টুইস্ট ছিল অন্য! সুরক্ষিত তিন প্রতিযোগী- দুর্নিবার, মনামী এবং রাজবীরের দায়িত্ব ছিল বাকিদের ওই ব়্যাম্প থেকে নামিয়ে আনা। ফলত, প্রতিযোগীদের হাত-পায়ের ফাঁকে, এমনকী রেলিংয়েও ঢালা হতে থাকে দেদার তেল, শ্যাম্পুর মতো নানা পিচ্ছিল তরল। অতঃপর ব্যালেন্সের উনিশ-বিশ হলেই যে চিৎপটাং, তা বলাই বাহুল্য।

শ্যাম্পু মাখানো রেলিংয়ে জীতুর পায়ের উপর সৃজলার পা। তার খানিক বাদেই সৃজলাকে বাঁচানোর জন্য এক পা দিয়ে নিরঞ্জনের পা চেপে ধরেন। যা দেখে দুর্নিবার চেঁচিয়ে তাঁকে ‘পশু’ বলে কটাক্ষ করেন।

প্রথমেই নেমে যান রণিতা। তারপর তনুশ্রী। খেলা থেকে বাদ পড়েই জীতু-সৃজলাকে ব়্যাম্প থেকে নামানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। সেখানেই সৃজলাকে আগলে রাখলেন জীতু। বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত কারা টিকে থাকতে পারেন? সেটাই ছিল আসল টাস্ক। দেখা যায়, শ্যাম্পু মাখানো রেলিংয়ে জীতুর পায়ের উপর সৃজলার পা। তার খানিক বাদেই সৃজলাকে বাঁচানোর জন্য এক পা দিয়ে নিরঞ্জনের পা চেপে ধরেন। যা দেখে দুর্নিবার চেঁচিয়ে তাঁকে ‘পশু’ বলে কটাক্ষ করেন। তবে এত কাণ্ডের মাঝে দর্শকমহলের নজর কাড়ে জীতু-সৃজলার রসায়ন। যা দেখে নেটপাড়ার মন্তব্য, ‘এরই নাম প্রেম।’ তাঁদের দুষ্টু-মিষ্টি সমীকরণ সপ্তাহ খানেক ধরেই চর্চায়। এবার এভিকশন টাস্কে দু’জনের রসায়ন ফের আলোচনায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *