উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় রবিবার বিকেল ৫টা ৩ মিনিটে জাপানের ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগর উপকূলে জোরাল কম্পন অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬ রিখটার। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১২ মিনিটে ইওয়াতে প্রদেশ থেকে ৭০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে সুনামি লক্ষ করা যায়। জাপানের উত্তরাংশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
