জামুড়িয়া: ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া (Jamuria)। সোমবার দুপুরে জামুড়িয়ার চুরুলিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে (TMC Workplace) আগুন লাগানোর ঘটনাকে (Fireplace) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরাই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
এদিকে এই উত্তেজনার আবহে গণনাকেন্দ্র থেকেও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, সপ্তম রাউন্ডের গণনা শেষে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের তুলনায় ১০ হাজার ৩১২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায়। একদিকে ভোটের ফলাফলে বিজেপির লিড, অন্যদিকে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ— সব মিলিয়ে আসানসোলের এই শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
