Jalpaiguri | রাজ্য সড়কে চলন্ত গাড়ির উপর গাছ ভেঙে বিপত্তি, যা হল তারপর…

Jalpaiguri | রাজ্য সড়কে চলন্ত গাড়ির উপর গাছ ভেঙে বিপত্তি, যা হল তারপর…

শিক্ষা
Spread the love


বানারহাট: চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। শনিবার ভোর ৪টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট (Banarhat) ব্লকের বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন বিন্নাগুড়ি-গয়েরকাটা রাজ্য সড়কে। আহত হয়েছে মহিলা সহ ২ জন। এদিন গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় দুটি গাড়ি ও দুটি বাড়ি। সকাল থেকে বন্ধ রয়েছে বিন্নাগুড়ি-গয়েরকাটাগামী রাজ্য সড়ক।

এদিন ধূপগুড়ি স্টেশন (Dhupguri Station) থেকে এক যাত্রী নিয়ে বিন্নাগুড়ি ফিরছিল গাড়িটি। পথে গাড়িটির উপর গাছটি ভেঙে পড়ে। রাতভর বৃষ্টি হওয়ায় গাছের গোড়া নরম হয়ে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। এদিন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক ও যাত্রীকে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিন্নাগুড়ির এবং গাড়িতে থাকা ওই যাত্রী বিন্নাগুড়িতে (Binnaguri) কর্মসূত্রে থাকেন। পাশাপাশি উলটোদিকে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। গাছের ডালে দুটি বাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ স্থানীয়রা জানান, এই ঘটনা ভোরে না হয়ে আরও পরে হলে বড় রকমের ক্ষতি হতে পারত। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। সকাল থেকে বন্ধ রয়েছে রাজ্য সড়ক। ট্রেন ধরতে আসা যাত্রী ও অনান্য যানবাহনকে ৫ কিলোমিটার ঘুরপথে বিন্নাগুড়িতে আসতে হচ্ছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *