জলপাইগুড়ি: পূর্ববর্তী বাম ও তৃণমূল জমানায় ‘বাংলা কৃষি সেচ যোজনা’য় বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। দায়িত্ব নেওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়িতে (Jalpaiguri) দাঁড়িয়ে বিগত সরকারগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি পুজোর মুখে কৃষকদের জন্য একগুচ্ছ আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে পৌঁছে মোহিতনগর কৃষি ফার্ম পরিদর্শন এবং জেলা কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, চলতি অর্থবর্ষে কৃষিখাতে কেন্দ্রীয় বরাদ্দ দ্বিগুণ হয়ে ৪০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যার অর্ধেকাংশ ইতিমধ্যেই রাজ্য হাতে পেয়েছে। এই অর্থ দিয়ে কৃষিযন্ত্র কেনায় ভর্তুকি, হিমঘর নির্মাণ এবং কৃষি কাজে আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করা হবে।
বরাদ্দের হিসাব দিতে গিয়েই বিগত সরকারগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রী (Dudh Kumar Mondal) জানান, অতীতের শাসনকালে সরকারি কৃষি ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে এবং ‘বাংলা কৃষি সেচ যোজনা’য় ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। সমস্ত অনিয়ম খতিয়ে দেখার পাশাপাশি দিল্লি থেকে বাড়তি সহায়তা এনে রাজ্যে কৃষি বিপ্লব ঘটানোর আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।
The put up Jalpaiguri | ‘বাংলা কৃষি সেচ যোজনায় দুর্নীতি হয়েছে’, জলপাইগুড়িতে দাঁড়িয়ে তোপ দাগলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল appeared first on Uttarbanga Sambad.
