‘কাজের ক্ষেত্রে সৎ, ওকে সাপোর্ট করুন’, ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চে দেবের প্রশংসায় নস্ট্যালজিক জিৎ

খেলাধুলা/SPORTS
Spread the love


অবশেষ এসে গেল ৮ অক্টোবর, সেই বহু প্রতিক্ষীত মুহূর্ত। ত্রিপুরা, শ্রীরামপুর, শিলিগুড়ি-সহ আরও বেশ কিছু শহর ঘুরে বৃহস্পতির সন্ধ্যায় খাস কলকাতায় ‘দেশু’ ক্রেজ। রংমিলান্তি কালো পোশাকে ‘দেশু ৭’-এর প্রচারে হাতে হাত রেখে লাল গালিচায় হেঁটে মঞ্চে পৌঁছালেন দেব, শুভশ্রী। তার আগেই ‘দেশু’ ভক্তদের উন্মাদনা উসকে দিয়েছেন সুপরস্টার অনির্বাণ ভট্টাচার্য। শহরজুড়ে ‘দেশু’-এর প্রচারের পর কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিশেষ ধামাকা হবে সেই আঁচ আগেই পেয়েছিল ভক্তরা। সেই ভাবনা সত্যি করেই মঞ্চে ফিরল সেই দেব, শুভশ্রী, জিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নস্ট্যালজিয়া।

সেই জুটি, সেই সুর মিলেমিশে একাকর হতেই আবেগে ভাসল ভক্তরা। জিতের কণ্ঠে ‘আমার সবকিছুতেই’ ফিরল ‘ঘুম ঘুম এই চোখে’, ‘মন তোকে দিলাম’, ‘স্বপ্ন নীল’, ‘মালা রে’-এর মতো গানের স্মৃতি। ‘ধূমকেতু’র মাধ্যমে দীর্ঘ এক দশকের মান অভিমান ভুলে একসঙ্গে ছবি প্রচার করেছিলেন দেব, শুভশ্রী। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গী করেই আজও ‘দেশু ৭’-এর জন্য একই অনুষ্ঠান স্থল বেছে নিয়েছেন দেব। জিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে সেই নস্ট্যালজিয়া, আবেগকে দ্বিগুণ করেছে সে কথা কি আর বলার অপেক্ষা রাখে! কখনও নয়।

আরও পড়ুন:

মঞ্চে উঠেই মেগাস্টার দেবের লড়াইয়কে স্যালুট করেছেন জিৎ। ২০০৮ সালে ‘চ্যালেঞ্জ’ ছবিতে একসঙ্গে কাজ করার দিনগুলোর কথা মনে করে আবেগরপ্রবণ হয়ে পড়েন গায়ক-সুরকার জিৎ।দেব কতটা পরিশ্রমী সেটা বোঝাতে গিয়ে জিতের সংযোজন, “দেবের আরেক নাম পরিশ্রম। ও দেখিয়ে দিয়েছে পরিশ্রম করে কোথায় পৌঁছানো যায়। কাঠফাটা রোদ অবজ্ঞা করে ওকে আমি পরিশ্রম করতে দেখেছি। চিরদিনই তুমি যে আমার ছবিতে একটা ক্যামিও চরিত্রে ছিল। সেই সময় দেখেছিলাম কাজের প্রতি ওঁর একাগ্রতা।”

আরও বলেন, “রেকর্ডিং স্টুডিওতে একজন অভিনেতা ওভাবে বসে থাকতে পারে সেটা দেবকে দেখেছিলাম। দেশু ৭-এর এই গানটার সময়ও কাজের প্রতি ওঁর সেই একই রকম নিষ্ঠা। পঁচিশ বছরে এমন অভিজ্ঞতা খুবই কম। ভাবতে অবাক লাগে ও আজ ডিরেক্টর। কাজের ক্ষেত্রে সৎ, তাই নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাচ্ছে। সকলে ওকে সাপোর্ট করুন, উৎসাহ দিন। ও অনেক দূর এগিয়ে যাবে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *