Jalpaiguri | জেলাজুড়ে বজ্রআঁটুনি, অন্য সময় ফসকাগেরো

Jalpaiguri | জেলাজুড়ে বজ্রআঁটুনি, অন্য সময় ফসকাগেরো

ব্লগ/BLOG
Spread the love


জলপাইগুড়ি ব্যুরো : দিল্লিতে বিস্ফোরণের পর সোমবার গভীর রাত থেকে জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি ও নাকা চেকিং শুরু হয়েছে। বছরের নির্দিষ্ট কিছু দিন ছাড়া জেলার রেলস্টেশন থেকে বড়বাজার, হাট সর্বত্রই সারা বছর ঢিলেঢালা নিরাপত্তা থাকে। কোনও ঘটনা ঘটার পরেই তৎপরতা শুরু হয়। সোমবার রাত থেকে জেলার বিভিন্ন জায়গায় সেই পরিচিত ছবিই দেখা গেল।

পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত অবশ্য বলেন, ‘সারা বছরই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিং হয়ে থাকে। তবে দিল্লির ঘটনার পর আমরা জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করেছি। জেলাজুড়ে সিসিটিভি লাগানো রয়েছে। আমাদের কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমেও নিয়মিত নজরদারি হচ্ছে। এছাড়াও ফুট পেট্রলিং, উইনার্স এবং পিংক পুলিশ টিমের নজরদারি চলে।’ স্টেশনের নিরাপত্তা প্রসঙ্গে নিউ ময়নাগুড়ি জিআরপি থানার ওসি চন্দন রায় বলেন, ‘স্টেশন আমাদের নিয়মিত নজরদারির মধ্যে থাকে। সাম্প্রতিক ঘটনার জেরে নিরাপত্তা আরও শক্তপোক্ত করা হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

২০১৩ সালে জলপাইগুড়ি শহর বজরাপাড়া বোমা বিস্ফোরণের সাক্ষী রয়েছে। দিল্লির ঘটনা সেই স্মৃতিকে আরও একবার উসকে দিয়েছে। সোমবার দিল্লির বিস্ফোরণের পরেই রাতে থেকে জেলার নিরাপত্তা বাড়ানো হয়। জাতীয় সড়ক থেকে জলপাইগুড়ি শহরে ঢোকার একাধিক রাস্তায় নাকা চেকিং চলেছে। জলপাইগুড়ি রোড ও টাউন স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন ট্রেনে আরপিএফ কর্মীরা যাত্রীদের ব্যাগে তল্লাশি চালিয়েছেন। মালবাজারের বিভিন্ন এলাকাতেও কড়া তল্লাশি চালানো হয়। নিউ ময়নাগুড়ি রেলস্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরপিএফ-কে সঙ্গে নিয়ে জিআরপি কর্মীরা সোমবার নিউ ময়নাগুড়ি রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে তল্লাশি চালান। মেটাল ডিটেকটর দিয়ে যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হয়। একাধিক ট্রেনেও তল্লাশি চালানো হয়। তিস্তা রেলসেতু ও জলঢাকা সেতুতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মাল নদীর সেতুতে ঢোকার মুখে পুলিশের নাকা চেকিং দেখা গিয়েছে। শহর ও আশপাশের এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

সোমবার রাত থেকেই ধূপগুড়ি শহর ও গ্রামীণ এলাকাগুলিতে বিশাল পুলিশবাহিনী নামিয়ে খোঁজখবর শুরু করা হয়েছে। এর মধ্যে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বর, রেলস্টেশন সহ শালবাড়ি ও স্টেশন মোড় এলাকায় নাকা চেকিং করা হচ্ছে। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নাকা চেকিং শুরু করে। মঙ্গলবার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে বড় হাট, বাজার বসে। সেখানে ভিনরাজ্য সহ ভিনদেশ থেকেও কাঁচামাল কেনার জন্যে ভিড় জমে। সেখানেও যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, তাই আগাম সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল।  একইভাবে শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে ভিনরাজ্য থেকে আসা বাস এবং বাসে থাকা যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো হয়।

তথ্য : সৌরভ দেব, অভিরূপ দে, শুভাশিস বসাক ও সুশান্ত ঘোষ

The put up Jalpaiguri | জেলাজুড়ে বজ্রআঁটুনি, অন্য সময় ফসকাগেরো appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *