Jeera Digestive Sweet | মেদ ঝরবে সহজে, পাবেন গ্যাস-অম্বল থেকে মুক্তি! বাড়িতেই বানান জিরের ‘হজমি গুলি’

Jeera Digestive Sweet | মেদ ঝরবে সহজে, পাবেন গ্যাস-অম্বল থেকে মুক্তি! বাড়িতেই বানান জিরের ‘হজমি গুলি’

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারী খাবারের পর একটু মুখরোচক ‘হজমি’ না হলে ঠিক জমে না। তবে বাজারের কেনা হজমিতে অনেক সময় রাসায়নিক বা অতিরিক্ত কৃত্রিম রং থাকে। শরীর সুস্থ রাখতে এবং হজমশক্তি বাড়াতে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন পুষ্টিগুণে ঠাসা জিরের ‘হজমি গুলি’ (Jeera Digestive Sweet)। ছোট থেকে বড়, সকলের জন্য এটি সমান উপকারী।

জিরের গুণাগুণ

জিরে কেবল রান্নার মশলা নয়, এটি অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন এবং প্রদাহরোধী গুণে সমৃদ্ধ। নিয়মিত জিরে সেবনে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ওজন কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জিরের জুড়ি মেলা ভার।

প্রয়োজনীয় উপকরণ

এই সুস্বাদু হজমি বানাতে আপনার প্রয়োজন:

১/৪ কাপ জিরে

১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

২ টেবিল চামচ আমচুর পাউডার

পরিমাণমতো সৈন্ধব লবণ ও বিটনুন

৫ টেবিল চামচ লেবুর রস

১ কাপ চিনির গুঁড়ো বা গুড়

সামান্য হিং (ঐচ্ছিক)

প্রণালী

প্রথমে শুকনো খোলায় জিরে ভালো করে ভেজে নিন। এতে জিরের আর্দ্রতা চলে যাবে এবং দীর্ঘদিন ভালো থাকবে। ভাজা জিরে ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এবার একটি পাত্রে জিরে গুঁড়োর সঙ্গে গোলমরিচ, আমচুর, বিটনুন, সৈন্ধব লবণ এবং চিনির গুঁড়ো মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে সামান্য হিং যোগ করতে পারেন।

এবার মিশ্রণটিতে অল্প অল্প করে লেবুর রস মিশিয়ে ঘন মণ্ড তৈরি করুন। হাতের তালুতে সামান্য ঘি বা তেল মেখে ছোট ছোট বলের আকারে পাকিয়ে নিন। সবশেষে বলগুলোর গায়ে চিনির গুঁড়ো মাখিয়ে কাঁচের শিশিতে ভরে রাখুন।

ব্যাস! তৈরি হয়ে গেল আপনার ঘরোয়া জিরের হজমি। প্রতিদিন খাবারের পর একটি করে গুলি খেলেই মিলবে গ্যাসের সমস্যা থেকে মুক্তি, আর শরীর থাকবে ঝরঝরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *