শিলিগুড়ি: কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর চালু হল বটে, কিন্তু তীব্র যানজটে আটকে শয়ে শয়ে যাত্রী। ২৯ মাইলের যা পরিস্থিতি, তাতে ফের ১০ নম্বর জাতীয় সড়ক (NH10) বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সকালে নতুন করে ধস নামায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল জাতীয় সড়কটি। ১১টা নাগাদ ধসের মাটি সরিয়ে যান চলাচলে অনুমতি দেয় এনএইচআইডিসিএল (NHIDCL)। অন্যদিকে, বৃষ্টি শুরু হতেই পাহাড় থেকে প্রবল জলস্রোত নামছে ২৯ মাইল সহ বেশ কয়েকটি জায়গায়। ফলে রাস্তাটি নতুন করে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তার মধ্যে ২৯ মাইলে রাস্তা তৈরিতে পাহাড় কাটছে এনএইচআইডিসিএল।
