It is Ajay Devgn’s Vs. Cop Jaideep Ahlawat

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


খেলা এখনও বাকি! ‘দৃশ্যম ৩’ ট্রেলারেই হুঁশিয়ারি বিজয় সালগাঁওকরের। তবে এবার ষড়যন্ত্র আর রহস্য-রোমাঞ্চের মারপ্যাঁচ আরও জটিল। নিজের পরিবারকে বাঁচাতে এক ‘আম আদমি’ কতদূর যেতে পারে? তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম দ্য কনক্লুসন’-এর ঝলকেই বোঝা গেল ‘পিকচার অভি বাকি হ্যায়…!’

এবার খেলা আরও সর্বনাশী! কারণ এবার গল্পে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সুপার রাজবীর সিং তোমার হিসেবে এন্ট্রি নিয়েছেন জয়দীপ আহলাত। 

আরও পড়ুন:

প্রথম দুই ভাগে রহস্য, রোমাঞ্চের পারদ চড়িয়ে এবার ফের একবার বড়পর্দায় খেল দেখাতে আসছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। তবে এবার সালগাঁওকরের পথ সোজা নয়। বরং পদে-পদে সাঁড়াশি ষড়যন্ত্রের শিকার সে। তবে কি এযাবৎকালের গোপন তথ্য এবার ঝুলি থেকে বেড়িয়ে পড়বে? এমনই রুদ্ধশ্বাস সাসপেন্স দিয়ে শুরু হল ‘দৃশ্যম ৩’ ট্রেলার। ‘তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়’ – এযাবৎকাল পর্দায় সেই মন্ত্রেই প্রতিপক্ষকে পরাস্ত করতে দেখা গিয়েছে বিজয়কে। কিন্তু এবার খেলা আরও সর্বনাশী! কারণ এবার গল্পে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সুপার রাজবীর সিং তোমার হিসেবে এন্ট্রি নিয়েছেন জয়দীপ আহলাত। তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন সেই পুলিশ অফিসারের একটাই লক্ষ্য, বিজয় সালগাঁওকরের পরিবারকে টেনে-হিঁচড়ে আদালতে নিয়ে যাওয়া এবং যাবতীয় রহস্যদ্ঘাটন করা। রাজবীর যখন মামলার দায়িত্ব নেয়, তখন পুরনো প্রশ্নগুলো ফের মাথাচাড়া দেয়। ‘ইঁদুর-বিড়াল’ দৌঁড়ে ‘দৃশ্যম ৩’ ট্রেলার জমে ক্ষীর। উপরন্তু কর্পোরেট আইনজীবী হিসেবে হৃদস্পন্দন বাড়িয়েছেন প্রকাশ রাজ। বাকিটা না হয় ২ অক্টোবর বড় পর্দাতেই দেখুন।

‘দৃশ্যম ৩’ ছবিতে সম্মুখ সমরে অজয় দেবগন, জয়দীপ আহলাত। ভয়ানক ষড়যন্ত্রকারী প্রকাশ রাজও।

আসলে বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর সঙ্গে ২ অক্টোবর তারিখটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কারণ যত গণ্ডগোলের সূত্রপাত এই দিনটির হাত ধরেই। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছরে ওই একই দিনে মুক্তি পাবে ‘দৃশ্যম দ্য কনক্লুসন’। আর নামেই শেষ অধ্যায়ের ইঙ্গিত রেখেছেন নির্মাতারা। অতঃপর এবারের ২ অক্টোবর যে ‘দৃশ্যম’-প্রেমীদের কাছে মহার্ঘ্য হতে চলেছে, তা বলাই বাহুল্য। কফিনে কীভাবে শেষ পেরেক পুঁতবেন সালগাঁওকর? দেখার জন্য চাতক পাখির দশা দর্শক-অনুরাগীদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *