IPL | ৩৫ বলে শতরান, ১৪ বছরের বৈভবের চওড়া ব্যাটে জিতল রাজস্থান

IPL | ৩৫ বলে শতরান, ১৪ বছরের বৈভবের চওড়া ব্যাটে জিতল রাজস্থান

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বয়স কেবল ১৪। আর এই বয়েসেই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান গড়লেন বৈভব সূর্যবংশী। গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে রাজস্থানের এই ব্যাটার মাত্র ৩৫ বলেই শতরান করলেন। তাঁর আগে রয়েছেন কেবল ক্রিস গেইল।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৫০ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গুজরাত অধিনায়ক গিল। স্কোরবোর্ডে ২০৯ রান তোলে তাঁর দল। জবাবে ব্যাট করতে নেমে এদিন বিপক্ষের বোলারদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে আনেন রাজস্থানের বৈভব। আউট হয়ে সাঝঘরে ফেরার আগে তিনি করে গেলেন ৩৮ বলে ১০১ রান। বৈভবের সঙ্গে যোগ্য সঙ্গত করেন যশস্বী। ৪০ বলে ৭০ রান করেন তিনি। শেষদিকে ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রিয়ান পরাগ। তবে ১৪ বছরের বৈভব আজ যে খেলার ঝলক দেখালেন তা বহুদিন মনে থেকে যাবে ক্রিকেট অনুরাগীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *