IPL : হায়দরাবাদের কাছে হার, আইপিএলে লড়াই শেষ লখনউয়ের

IPL : হায়দরাবাদের কাছে হার, আইপিএলে লড়াই শেষ লখনউয়ের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১০ বল বাকি থাকতে সোমবার আইপিএলে (IPL) লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারালো সানরাইজার্স হায়দরাবাদ (SRH) । গতবারের ফাইনালিস্ট হায়দরাবাদ এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। এবার নিজেদের ডু অর ডাই ম্যাচে সেই হায়দরাবাদের কাছেই হারতে হল সঞ্জীব গোয়েঙ্কার দলকে। এই ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে লখনউকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০৫ রান তোলে লখনউ। জবাবে ১৮.২ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে নেয় হায়দরাবাদ।
যদিও লখনউয়ের দুই ওপেনার শুরুটা ভালই করে দিয়েছিলেন কিন্তু সেই ধারা বজায় রেখে বড় রান তুলতে ব্যর্থ হয় রিশভ পন্থের দল। পন্থ নিজেও ৬ রানে আউট হন। এই উইকেটে ২০৫ রান কখনোই খুব একটা বড় চ্যালেঞ্জ নয়। হায়দরাবাদের হয়ে সবচেয়ে আগ্রাসী ছিলেন অভিষেক। ১৮ বলে অর্ধশতরান করলেন। ৪টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ২০ বলে ৫৯ করে গেলেন। এছাড়াও ঈশান কিশন (৩৫), হাইনরিখ ক্লাসেন (৪৭) এবং কামিন্দু মেন্ডিস (৩২) নিজের খেলাটা খেলে দিয়েছেন। তাতে আর দলগত সাফল্যে ম্যাচ বার করে নিয়ে যেতে সমস্যা হয়নি হায়দরাবাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *