IPL | নাইট বোলারদের ‘ক্লাস’ নিলেন ক্লাসেন, ১১০ রানের বিশাল ব্যবধানে জয়ী হায়দরাবাদ

IPL | নাইট বোলারদের ‘ক্লাস’ নিলেন ক্লাসেন, ১১০ রানের বিশাল ব্যবধানে জয়ী হায়দরাবাদ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাইটদের ১১০ রানের বিশাল ব্যাবধানে হারালো সানরাইজার্স হায়দরাবাদ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে ১৬ বলে ঝোড়ো ৩২ রান করে আউট হয়ে যান সানরাইজার্সের ওপেনার অভিষেক শর্মা। এদিকে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারন করেন ওপর ওপেনার ট্রাভিস হেড। ৪০ বলে ৭৬ রান করেন তিনি। তাঁকেও ছাপিয়ে যান ৩ নম্বরে ব্যাট করতে নামা হাইনরিখ ক্লাসেন। ৩৯ বলে ১০৫ রানের ‘ম্যাজিকাল’ ইনিংস খেলেন তিনি। বিপক্ষের কোনও বোলার এদিন আউট করতে পারেনি তাঁকে। কার্যত এই দুজনের ইনিংসের ওপরে ভর করেই বড় রানের ভিত গড়ে ফেলে সানরাইজার্স। ঈশান কিশানের ব্যাট থেকে আসে ২৯ রান। ৬ বলে ১২ রান করে অপরাজিত থেকে যান অঙ্কিত ভার্মা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করে হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ বলে ৯ রান করে সাঝঘরের পথ ধরেন নাইটদের ওপেনার কুইন্টন ডিকক। অপর ওপেনার নারিন করেন ১৬ বলে ৩১ রান। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ১৫ রান করেই আউট হয়ে যান কলকাতার অধিনায়ক রাহানে। এরপর আর কোনও ব্যাটারই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অবশেষে ১৮.৪ ওভারে ১৬৮ রানে সব উইকেট হারিয়ে ১১০ রানের লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় নাইটদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *