Indian Sailors | ওমান উপসাগরে বাণিজ্যতরীতে মার্কিন হামলায় মৃত ৩ ভারতীয় নাবিক! জানাল কেন্দ্র

Indian Sailors | ওমান উপসাগরে বাণিজ্যতরীতে মার্কিন হামলায় মৃত ৩ ভারতীয় নাবিক! জানাল কেন্দ্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ওমান উপসাগরে মার্কিন নৌসেনার হামলায় (US Navy assault) নিখোঁজ তিন ভারতীয় নাবিকের (Indian Sailors) মৃত্যু নিশ্চিত করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল টুইট করে এই মর্মান্তিক খবরটি জানান। নিহত নাবিকরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জানা গেছে, বুধবার ওমান উপসাগরে (Gulf of Oman) পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেট্টেবেল্লো’ (MT Settebello) নামক একটি বাণিজ্যতরীর ওপর অতর্কিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন নৌবাহিনী। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। হামলার তীব্রতায় জাহাজটিতে আগুন ধরে যায়। জরুরি বার্তার ভিত্তিতে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও, নিখোঁজ ছিলেন ৩ জন। বৃহস্পতিবার মন্ত্রী নিশ্চিত করেন, তাঁদের মধ্যে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং একজনের দেহের খোঁজে তল্লাশি চলছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সর্বানন্দ সোনওয়াল আশ্বস্ত করেছেন যে, মোদি সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে এবং নিহতদের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা গিয়েছে, মার্কিন সেনার দাবি, জাহাজগুলো তাদের নির্দেশ অমান্য করে ইরানের বন্দরের দিকে যাচ্ছিল, তাই বাধ্য হয়েই তারা হামলা চালায়। তবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রক এহেন হামলার তীব্র নিন্দা করেছে এবং ঘটনার প্রেক্ষিতে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করেছে মোদি সরকার।

সপ্তাহের ব্যবধানে পরপর দুটি বাণিজ্যতরীতে মার্কিন হামলার ঘটনায় আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একইসঙ্গে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে সব মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *