উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একের পর এক ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Prepare hearth) নেপথ্যে কোনও দুর্ঘটনা নয়, বরং বড়সড়ো নাশকতার ছক রয়েছে বলে বিস্ফোরক দাবি করল ভারতীয় রেল (Indian Railways)। বুধবার রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সমাজবিরোধী কিছু শক্তি (Anti-social components) ট্রেনগুলিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করছে। সাম্প্রতিক একাধিক ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অন্তর্ঘাতের (Sabotage) অকাট্য প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
রেল সূত্রে খবর, রাজস্থানের অমরপুরা স্টেশনের কাছে এক ব্যক্তিকে ট্রেনের বিছানার চাদর ও লিনেনে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা যায়, যা থেকে পরে আগুন ছড়িয়ে পড়ে। অন্যদিকে, হাওড়া স্টেশনে একটি ট্রেনের শৌচাগার থেকে পেট্রোল ভেজা কাপড় উদ্ধার হয়েছে, যা সরাসরি অগ্নিসংযোগের প্রমাণ দেয়। গত ১৯ মে হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেসের জেনারেল কামরার শৌচাগার থেকে আচমকা কালো ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।
অনুরূপ প্যাটার্ন দেখা গিয়েছে কোটা এবং মধ্যপ্রদেশের রতলাম জেলাতেও। গত ১৭ মে তিরুঅনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের ‘বি-১’ কোচে ভোর সোয়া পাঁচটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ওই কামরায় ৬৮ জন যাত্রী ছিলেন। তৎপরতার সঙ্গে ১৫ মিনিটের মধ্যে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তকারীরা জানিয়েছেন, এই ভিভিআইপি ট্রেনের আগুনও প্রথম ছড়ায় শৌচাগার থেকেই। এছাড়া, সাসারাম স্টেশনে বিদ্যুৎ সংযোগহীন দাঁড়িয়ে থাকা ফাঁকা কোচে আগুন লাগার নেপথ্যেও কেউ জ্বলন্ত বস্তু ছুড়ে মেরেছে বলে প্রবল সন্দেহ করা হচ্ছে।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। রেল মন্ত্রকের বার্তা, ‘যাত্রীরা সতর্ক থাকুন ও নিরাপদে থাকুন। কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লেই অবিলম্বে ১৩৯ নম্বরে ফোন করে জানান।’ ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত জারি রেখেছে রেল পুলিশ।
