Indian military | ১৬ হাজার ফুটে মনোরেল চালু সেনার

Indian military | ১৬ হাজার ফুটে মনোরেল চালু সেনার

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নজির গড়ল ভারতীয় সেনা(Indian military)। অরুণাচলপ্রদেশের কামেং হিমালয় অঞ্চলে ১৬ হাজার ফুট উচ্চতায় সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মনোরেল ব্যবস্থা গড়েছে সেনাবাহিনীর(military) গজরাজ কোর। এই রেল পুরোপুরি চালু হয়ে গিয়েছে।
হিমালয়ের দুর্গম অঞ্চলে প্রহরারত সেনাদের খারদাবাড়, গোলাবারুদ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য মনোরেল ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই রেললাইনে একবারে ৩০০ কিলোগ্রামের বেশি জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে। ভয়ংকর ঠান্ডা, বরফ ও অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে যখন ফরওয়ার্ড পোস্টগুলিতে স্বাভাবিক পরিবহণ ব্যবস্থা কাজ করবে না কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এই মনোরেল লাইফলাইনের কাজ করবে। দ্রুত আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও মনোরেলের উপযোগিতা বলার মতো। সূত্রের খবর, এই রেলের নকশা এমনভাবে করা হয়েছে যাতে সবধরনের আবহাওয়ায় দিন-রাত অর্থাৎ ২৪ ঘণ্টা রেলব্যবস্থা সচল থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *