Samsing | নেওড়া ভ্যালি থেকে লোকালয়ে ভাল্লুক শাবক! চাঞ্চল্য সামসিংয়ে, উদ্ধার করল বনদপ্তর

Samsing | নেওড়া ভ্যালি থেকে লোকালয়ে ভাল্লুক শাবক! চাঞ্চল্য সামসিংয়ে, উদ্ধার করল বনদপ্তর

ভিডিও/VIDEO
Spread the love


সামসিং: ডুয়ার্সের মেটেলি ব্লকের সামসিং এলাকায় (Samsing) বুধবার দুপুরে একটি ভাল্লুক শাবককে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, পার্শ্ববর্তী কালিম্পং জেলার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের (Neora Valley Nationwide Park) জঙ্গল থেকে আচমকাই শাবকটি লোকালয়ে চলে আসে। সামসিংয়ের একটি বাড়ির ধারের ঝোপঝাড়ে সেটিকে লুকিয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকায়, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সামসিং রেঞ্জের বনকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে সামসিং রেঞ্জের পাশাপাশি নেওড়া সাউথ রেঞ্জ এবং খুনিয়া রেঞ্জের কর্মীরাও অভিযানে শামিল হন। দীর্ঘ প্রচেষ্টার পর জাল পেতে নিরাপদভাবে ভাল্লুক শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়।

বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া ভাল্লুকটির বয়স আনুমানিক দেড় বছর। সেটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। জঙ্গল ছেড়ে কীভাবে শাবকটি লোকালয়ে চলে এল, তা খতিয়ে দেখছেন বনকর্তারা। লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনদপ্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *