Indian Military | নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ পাক সেনার! যুদ্ধবিরতি লঙ্ঘনের পালটা জবাব ভারতের

Indian Military | নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ পাক সেনার! যুদ্ধবিরতি লঙ্ঘনের পালটা জবাব ভারতের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর গুলি চালায় পাক সেনা (Pakistan Military)। পালটা উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও (Indian Military)। পাকিস্তানের তরফে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তবে সূত্রের খবর, ভারতের পালটা জবাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনার।

ভারতীয় সেনা সূত্রে খবর, বিনা উসকানিতেই বুধবার সন্ধ্যায় কৃষ্ণা ঘাটি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন (Violates ceasefire) করে পাক সেনা। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। এর আগে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণরেখার কাছে আইইডি বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হন। সেই ঘটনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এবার নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর ঘটনা সামনে এল। চলতি বছরে এটিই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন। এদিকে বুধবার সন্ধ্যাতেই ওই একই সেক্টরে ভুলবশত একটি ল্যান্ডমাইনের উপর পা রাখার ফলে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়ার কমিশনড অফিসারও সামান্য আহত হয়েছেন। সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধে নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালানোর সময়ই ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করা হয়। তারপর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের বড় কোনও ঘটনা ঘটেনি। এর আগে ৪ ও ৫ ফেব্রুয়ারি রাতে পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানি অনুপ্রবেশকারী। সেই সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *