Imran Khan | সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার ‘মাশুল’: অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ মুম্বই পুলিশের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ককরোচ জনতা পার্টি (CJP)-র রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে বিপাকে বলিউড অভিনেতা তথা আমির খানের ভাগ্নে ইমরান খান (Imran Khan)। ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মুম্বই পুলিশ তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে।

ইমিগ্রেশন আইনের (Immigration Act) প্রাসঙ্গিক ধারার অধীনে মুম্বই পুলিশ এই নোটিশ জারি করেছে। উল্লেখ্য, বলিউড তারকা ইমরান খান জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতের ওসিআই (OCI) কার্ডধারী।

গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। সেই কর্মসূচিতে সঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জেন মেরি খানকে সঙ্গে নিয়ে যোগ দেন ইমরান।

বিক্ষোভ চলাকালীন মুম্বই পুলিশ তাঁদেরকে আটক করে নিয়ে যায়। পুলিশের গাড়ি থেকে একটি সেলফি পোস্ট করে ইমরান মজার ছলে লিখেছিলেন, “আপাতত আমি একটু ড্রাইভে যাচ্ছি”। অন্য একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে ‘জয় হিন্দ’ বলতেও শোনা যায়। আটক করার প্রায় দু’ঘণ্টা পর তাঁদের ছেড়ে দিয়েছিল পুলিশ।

The publish Imran Khan | সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার ‘মাশুল’: অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ মুম্বই পুলিশের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *