CNAP | অজানা নম্বর থেকে ফোন আসলেই নাম উঠবে স্ক্রিনে! ১ নভেম্বর থেকে ভারতে বাধ্যতামূলক হচ্ছে সিএনএপি কলার আইডি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা অপরিচিত বা অচেনা নম্বরের দিন এবার শেষ হতে চলেছে। ভারত সরকারের টেলিকম বিভাগ (DoT) দেশের সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে (TSPs) বাধ্যতামূলকভাবে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) চালু করার নির্দেশ জারি করেছে। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে এই নয়া পরিষেবা কার্যকর করা হবে।

এই নতুন ব্যবস্থার অধীনে, থার্ড পার্টি অ্যাপ ছাড়াই মোবাইল স্ক্রিনে কলারের আসল নাম ও নম্বর দুই-ই ভেসে উঠবে।

কীভাবে কাজ করবে ‘সিএনএপি’ (CNAP) কলার আইডি?

  • বাই-ডিফল্ট চালু: ৪জি (4G) এবং ৫জি (5G) নেটওয়ার্কের সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে সিএনএপি পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে বা বাই-ডিফল্ট সক্রিয় থাকবে। তবে ২জি, ৩জি এবং ল্যান্ডলাইন নেটওয়ার্কের ক্ষেত্রে এই পরিষেবা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
  • স্ক্রিনে প্রদর্শনের নিয়ম: ফোন আসলে প্রথম লাইনে নম্বর এবং দ্বিতীয় লাইনে ফোনে সেভ থাকা নাম দেখাবে। নম্বর সেভ না থাকলে, কলারের যে সিম কার্ডের ডাটাবেসে নাম নিবন্ধিত রয়েছে (KYC অনুযায়ী), সেই নাম স্ক্রিনে ভেসে উঠবে। আন্তর্জাতিক ফোন কলের ক্ষেত্রে ডিসপ্লেতে “Worldwide Name” লেখা থাকবে।
  • গোপনীয়তা ও নিরাপত্তা (Safety-by-Design): কল শেষ হওয়ার পর টেলিকম সংস্থাগুলি সেই ডেটা বা নাম সংরক্ষণ করে রাখতে পারবে না। এছাড়া, যাঁদের ‘Calling Line Identification Restriction’ সুবিধা নেওয়া আছে, তাঁদের নাম দেখানো হবে না।
  • ব্যবসায়িক কানেকশন: বাণিজ্যিক বা বাল্ক সংযোগের ক্ষেত্রে ট্রেডমার্ক (Commerce Marks) বা জিএসটি (GST) পোর্টালে নিবন্ধিত ব্যবসায়িক নাম ব্যবহার ও প্রদর্শনের অনুমতি দেওয়া হবে, যা টেলিকম সংস্থা যাচাই করে নেবে।

বিগত কয়েক মাস ধরে ৪জি ও ৫জি নেটওয়ার্কে সফল ট্রায়াল চলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’ (TRAI) প্রথম এর সুপারিশ করে। ২০২৫ সালের অক্টোবরে ‘ট্রাই’ গ্রাহকদের আবেদনের বদলে এটি বাই-ডিফল্ট বা বাধ্যতামূলক করার প্রস্তাব মেনে নেয়। টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিটি সংস্থাকে তাদের গ্রাহকদের নাম ও নম্বরের একটি ডাটাবেস তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

The submit CNAP | অজানা নম্বর থেকে ফোন আসলেই নাম উঠবে স্ক্রিনে! ১ নভেম্বর থেকে ভারতে বাধ্যতামূলক হচ্ছে সিএনএপি কলার আইডি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *