Ideas | ডাল রান্না করতে খুব বেশি সময় লাগছে? কয়েক পদ্ধতিতেই সেদ্ধ হয়ে যাবে দানা

Ideas | ডাল রান্না করতে খুব বেশি সময় লাগছে? কয়েক পদ্ধতিতেই সেদ্ধ হয়ে যাবে দানা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনুষ্ঠান হোক কিংবা বাড়ির সাদামাটা খাবার ডাল থাকবেই খাবারের পাতে। কিন্তু একেকবাড়িতে ডাল রান্নার পদ্ধতি এক একরকম। তবে ব্যস্ত জীবনে রান্নাবান্নার কাজ যত দ্রুত হবে, ততই ভাল। কিন্তু কখনও কখনও ডাল বানানো মানে দীর্ঘ অপেক্ষা। আগুনের আঁচ বাড়ানো, আঁচ কমানো, সেদ্ধ হওয়ার জন্য বার বার দেখা সে অনেক সময়ের ব্যাপার। কিন্তু এমন কিছু টোটকা(Ideas) রয়েছে যা প্রয়োগ করলে রান্না করা আর ক্লান্তিকর মনে হবেনা। জেনে নিন কিছু পদ্ধতি

শুকনো কড়াইয়ে ডালের দানা ভেজে নিলে অনেক সময় দ্রুত সেদ্ধ হয়। এর ফলে দানায় জমে থাকা আর্দ্রতা উবে যেতে পারে। ফলে তুলনায় দ্রুত সেদ্ধ হয়ে যেতে পারে। তা ছাড়া এই টোটকার ফলে দানার স্বাদ বৃদ্ধি পায়। ২-৩ মিনিটের রোস্ট করার পদ্ধতি ডালের ঘ্রাণ ও স্বাদ বাড়িয়ে তুলতে পারে। ডালের দানা নরম হতে খুব বেশি সময় লাগলে রান্না হওয়ার ১৫-২০ মিনিট পেরিয়ে গেলে কাঠের বা স্টিলের কাঁটা দিয়ে ডাল ঘেঁটে নিন। এর ফলে দানা ভেঙে গিয়ে চটজলদি সেদ্ধ হয়ে যায়। তবে অতিরিক্ত জোরে বা অতিরিক্ত সময় ধরে ডাল ঘাঁটলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আগেভাগে নুন দিয়ে দিলে অনেক ক্ষেত্রে ডাল সেদ্ধ হতে সময় লেগে যায়। ডালের দানা নরম না হওয়া পর্যন্ত নুন যোগ করা উচিত নয়। রান্নার শেষের দিকে নুন দিলে দ্রুত সেদ্ধ হওয়ার পাশাপাশি ডালের স্বাদও অটুট থাকে। ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর টম্যাটো বা ফোড়েনর উপকরণ দেওয়া উচিত। এভাবে চটজলদি ডাল সেদ্ধ হয়ে যেতে এই পদ্ধতিগুলো(Ideas) মনে রাখবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *