Ice Cream | সুস্বাদু ও পুষ্টিকর! বাড়িতেই তৈরি করুন বাজারের সেরা চকোলেট আইসক্রিম

Ice Cream | সুস্বাদু ও পুষ্টিকর! বাড়িতেই তৈরি করুন বাজারের সেরা চকোলেট আইসক্রিম

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে এক বাটি ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে? কিন্তু বাজারে পাওয়া আইসক্রিমে থাকা কৃত্রিম রং, প্রিজ়ারভেটিভ এবং অতিরিক্ত চিনির ভয়ে অনেকেই তা এড়িয়ে চলেন। অথচ, ডায়েটের চিন্তা না করে রান্নাঘরের সাধারণ ও পুষ্টিকর কিছু উপকরণ দিয়েই আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন লোভনীয় চকোলেট আইসক্রিম। সুস্থ থাকতে এবং স্বাদের সাথে আপস না করতে জেনে নিন ৪টি স্বাস্থ্যকর আইসক্রিম তৈরির পদ্ধতি:

১. নারকেলের দুধের চকোলেট আইসক্রিম: গরুর দুধে অ্যালার্জি থাকলে এটি আদর্শ। ১ কাপ ঘন নারকেলের দুধ, ৩ চামচ কোকো পাউডার, ৪-৫টি খেজুর এবং সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে এটি তৈরি করা যায়। প্রথমে খেজুর ও সামান্য দুধ ব্লেন্ড করে নিন, পরে বাকি উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে মোল্ডে ঢেলে সারা রাত ফ্রিজে রাখুন। চাইলে ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন।

২. চকো-বানানা ব্লিস: কলা থেকে পাওয়া পটাশিয়াম ও ফাইবার এতে বাড়তি পুষ্টি যোগ করে। ৩টি পাকা কলা চটকে তাতে ৩ চামচ ডার্ক কোকো পাউডার ও ১ চামচ পিনাট বাটার মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মোল্ডে ঢেলে সারা রাত জমিয়ে নিলেই তৈরি।

৩. ওট্‌স-আমন্ড চকোলেট ডিলাইট: প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এই আইসক্রিম ক্যালোরি নিয়ন্ত্রণে রাখে। আধ কাপ ওট্‌স, ১ কাপ কাঠবাদামের দুধ, ১ চামচ মধু ও ৩ চামচ কোকো পাউডার ব্লেন্ডারে মিশিয়ে নিন। ঘন মিশ্রণে চকোলেট চিপস মিশিয়ে পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন।

৪. চকো ফাজ আইসক্রিম: তিন কাপ মাখন ও এক কাপ ডার্ক চকোলেট গলিয়ে নিন। তাতে ডিম ফেটিয়ে ময়দা, কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ব্লেন্ড করে নিন। বেকিং ট্রেতে মিশ্রণটি ঢেলে ওপরে চকো চিপ্‌স ও আখরোট ছড়িয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করুন। ঠান্ডা করে চৌকো করে কেটে ফ্রিজে রেখে দিলেই তৈরি সুস্বাদু ফাজ আইসক্রিম।

এই গরমে পরিবারের সকলের স্বাস্থ্যের কথা ভেবে বাইরের কৃত্রিম আইসক্রিমের পরিবর্তে বাড়িতেই ট্রাই করতে পারেন এই পুষ্টিকর রেসিপিগুলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *