উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বস্তিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে অবশেষে জট কাটল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হলেও মসজিদ নির্মাণের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। উলটে উচ্চ আদালত সাফ জানাল, ‘শিলান্যাসের কর্মসূচি আটকানো হবে না। বরং রাজ্য সরকারকেই নিরাপত্তা নিশ্চিত করতেই পূর্ণ দায়িত্ব পালন করতে হবে।’
