HIV আক্রান্ত ৭ হাজার পড়ুয়া! সমস্ত কলেজে ক্যাম্প চালুর নির্দেশ কর্নাটক সরকারের

HIV আক্রান্ত ৭ হাজার পড়ুয়া! সমস্ত কলেজে ক্যাম্প চালুর নির্দেশ কর্নাটক সরকারের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


কর্নাটকে এইচআইভি আক্রান্ত ৭ হাজার পড়ুয়া! তাঁদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এমনই একটি রিপোর্টকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কলেজে বাধ্যতামূলকভাবে এইচআইভি ক্যাম্প চালুর নির্দেশ দিয়েছে ডি কে শিবকুমারের সরকার।

ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, দেশে এইচআইভি আক্রান্তের নিরিখে কর্নাটক তৃতীয় স্থানে। বর্তমানে দক্ষিণী রাজ্যে ২ লক্ষ ৬০ হাজার মানুষের শরীরে  এইচআইভি ভাইরাস রয়েছে। যাঁদের মধ্যে ২ লক্ষ ৫ হাজার জন চিকিৎসাধীন। প্রায় ৫৪ হাজার মানুষ তাঁদের এইচআইভি সংক্রমণের বিষয়ে অবগতই নন।   

পরিসংখ্যান অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা এই মারণ ভাইরাসে দ্রুত সংক্রমিত হচ্ছেন। ২০২৩-২৪ সালে এই বয়সসীমার মধ্যে এইচআইভি পজিটিভ ব্যক্তির সংখ্যা ছিল ৪৪ হাজার ৫০০। ২০২৫-২৬-এ তা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৬০০। একটি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি প্রায় ৭ হাজার পড়ুয়া নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে এইচআইভি বিষয়ক সচেতনতা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *