Heritage | উত্তরের পুরোনো স্থাপত্য রক্ষার উদ্যোগ  

Heritage | উত্তরের পুরোনো স্থাপত্য রক্ষার উদ্যোগ  

ভিডিও/VIDEO
Spread the love


পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে কোন হেরিটেজ (Heritage) স্থাপত্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করবে আর কোনটি স্টেট হেরিটেজ কমিশন করবে, তার তালিকা তৈরির তোড়জোড় শুরু করল স্টেট হেরিটেজ কমিশন। আগামী ১০ ডিসেম্বর কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কমিশন আয়োজিত এক আলোচনাচক্রে সম্ভাব্য হেরিটেজ সম্পত্তির তালিকা উত্তরবঙ্গের আটটি জেলা থেকে জমা নেবে কমিশন। তারপর তালিকা থেকে কোন সম্পত্তিকে অগ্রাধিকার ভিত্তিতে হেরিটেজ ঘোষণা করে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হবে, তা দেখবে কমিশন।  উত্তরবঙ্গের হেরিটেজ সম্পত্তি রক্ষায় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্টেট হেরিটেজ কমিশনের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে।

উত্তরবঙ্গের আট জেলা থেকে ইতিহাস ও হেরিটেজ বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক ও বিশেষজ্ঞদের আলোচনাচক্রে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলির কোন কোন সম্পত্তি ১০০ বছরের বেশি পুরোনো, তার তালিকা জেলাগুলি থেকে জমা নেবে কমিশন। যা থেকে বাছাই করে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হবে এবং প্রয়োজন অনুসারে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কোন সম্পত্তি রাজ্য কমিশন সংরক্ষণ করবে আর কোনগুলি এএসআই করবে, তার তালিকাও করা হবে বলে জানান রাজ্য হেরিটেজ কমিশনের সদস্য ডঃ আনন্দগোপাল ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *