Headache | তীব্র গরমে মাথা যন্ত্রণায় নাজেহাল? ওষুধ ছাড়াই স্বস্তি মিলবে ৫ ঘরোয়া টোটকায়

Headache | তীব্র গরমে মাথা যন্ত্রণায় নাজেহাল? ওষুধ ছাড়াই স্বস্তি মিলবে ৫ ঘরোয়া টোটকায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


Uploaded By: Shahini Bhadra

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে ডিহাইড্রেশন বা রোদের তেজে হঠাৎ করেই শুরু হয়ে যায় অসহ্য মাথা যন্ত্রণা। কখনও রাস্তা থেকে ফিরে, আবার কখনও এসি থেকে রোদে বেরোলে দপদপিয়ে মাথা ধরায় কোনও কাজ করাই অসম্ভব হয়ে পড়ে। হাতের কাছে সবসময় ওষুধ থাকে না, আবার ঘনঘন পেনকিলার খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে ঘরোয়া কিছু সহজ উপায়েই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব (Headache)।

১. আদা চিবিয়ে খাওয়া বা আদা চা পানে প্রদাহ কমে। এছাড়া রগের দুই পাশে পিপারমিন্ট অয়েল মাসাজ করলেও দ্রুত আরাম পাওয়া যায়।

২. দুটি ভ্রু-র মাঝখানের বিন্দুতে হালকা চাপ দিয়ে ঘড়ির কাঁটার দিকে মাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং সাইনাসের চাপ কমে।

৩. পর্যাপ্ত জল বা ইলেকট্রোলাইট পান করুন। খুব বেশি যন্ত্রণা হলে বরফ ঠাণ্ডা জলে রুমাল ভিজিয়ে কপাল ও ঘাড়ে ১০-১৫ মিনিট দিয়ে রাখলে রক্তনালী সংকুচিত হয়ে ব্যথা কমে।

৪. শরীরে অক্সিজেনের ঘাটতি মেটাতে ‘অনুলোম-বিলোম’ করুন। অথবা জিভ দিয়ে শ্বাস টেনে মুখ দিয়ে ছাড়ুন, এতে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা দ্রুত হ্রাস পায়।

৫. হাতের তর্জনী ও বুড়ো আঙুলের মাঝখানের মাংসল অংশে চাপ দিয়ে ১-২ মিনিট বৃত্তাকারে মাসাজ করুন। এটি স্নায়ুকে শান্ত করে ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *