Shalini Pandey | কৃত্রিম বুদ্ধিমত্তার কালোছায়া! ফেক ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শালিনী পাণ্ডে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সাইবার (Cyber) দুনিয়ায় ক্রমশ বাড়ছে ডিপফেক (Deepfake) ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। যার সাম্প্রতিক শিকার হলেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শালিনী পাণ্ডে (Shalini Pandey)। সম্প্রতি সমাজমাধ্যমে অভিনেত্রীকে জড়িয়ে একটি আপত্তিকর ও সম্পূর্ণ ভুয়া ভিডিয়ো ভাইরাল হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন শালিনী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই ভিডিয়োতে যাকে দেখা যাচ্ছে, তিনি আদতে শালিনী নন এবং সম্পূর্ণ প্রযুক্তির অপব্যবহার করে ওই ভুয়া ক্লিপটি তৈরি করা হয়েছে।

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি অফিশিয়াল বিবৃতি প্রকাশ করে শালিনী পাণ্ডে লিখেছেন, “আমার একটি ভুয়ো, এআই-জেনারেটেড ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে, ভিডিয়োটি সম্পূর্ণ fabricated বা কৃত্রিম এবং সেখানে যে মহিলাকে দেখানো হয়েছে, তা আমি নই।” প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের নিশানা করার এই প্রবণতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, এই ধরনের হয়রানি বা অপপ্রচারের শিকার হওয়া কোনওভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়।

নেটিজেনদের উদ্দেশ্যে শালিনী আরও অনুরোধ করেছেন, এই ধরনের আপত্তিকর ভিডিয়ো কারও চোখে পড়লে তা যেন কেউ শেয়ার, ফরওয়ার্ড, ডাউনলোড বা সোশাল মিডিয়ায় এনগেজ না করেন। এর পরিবর্তে দ্রুত ভিডিয়োটি রিপোর্ট করার আবেদন জানিয়েছেন তিনি। সেলিব্রিটিদের পাশাপাশি সাধারণ মানুষের গোপনীয়তা এবং সম্মানের প্রশ্ন তুলে এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালের মেগাহিট তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’ দিয়ে বড় পর্দায় কেরিয়ার শুরু করেছিলেন শালিনী। পরবর্তীতে ‘জয়েশভাই জোরদার’, ‘মহারাজ’-এর মতো প্রোজেক্টে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। সম্প্রতি বরুণ শর্মা ও পুলকিত সম্রাটের সঙ্গে ‘রাহু কেতু’ ছবিতেও নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে কেরিয়ারের এই সাফল্যের মাঝেও তারকারা যেভাবে এআই প্রযুক্তির অপব্যবহারের জেরে ডিপফেক ট্র্যাপের মুখে পড়ছেন, তা নিয়ে বিনোদন দুনিয়ায় নতুন করে সুরক্ষা ও সাইবার আইনের কড়াকড়ি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *