Harishchandrapur | ব্যবসায়ীর বাড়িতে বিরাট চুরি! দেব মূর্তি সহ ৩৫ লক্ষ টাকার সামগ্রী হাপিশ করল চোরের দল

Harishchandrapur | ব্যবসায়ীর বাড়িতে বিরাট চুরি! দেব মূর্তি সহ ৩৫ লক্ষ টাকার সামগ্রী হাপিশ করল চোরের দল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হরিশ্চন্দ্রপুর: উৎসবের মরশুমে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি। সোনা গয়না ও নগদ টাকা সহ প্রায় ৩৫ লক্ষ টাকার জিনিস লুঠ হয়েছে বলে অভিযোগ। চুরি গেছে বাড়ির ঠাকুর ঘরে রাখা সোনা-রুপো দিয়ে তৈরি দেব মূর্তিও। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ী ও তার পরিবারের লোকেরা চিকিৎসার জন্য বাইরে আছেন। সেই সুযোগে হানা দেয় পাঁচজনের দল। রবিবার সন্ধ্যায় বাড়ির পরিচারক দরজা খুলতে গিয়ে দেখতে পান গ্রিল কাটা রয়েছে। তখনই খবর দেওয়া হয় এলাকার মানুষকে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। বিভিন্ন নাকা চেক পয়েন্টে শুরু হয়েছে জোর তল্লাশি।
এই চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) এলাকা জেলার ব্যবসার হাব হিসেবে পরিচিত। হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) থেকে ঢিল ছোড়া দূরত্বে বিহার সীমান্ত। এলাকার অপরাধমূলক কাজে বারবার বিহার যোগ থাকে। এক্ষেত্রে সেই আশঙ্কা থেকে যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *